সিরিজ জয়ের ম্যাচে ভারতের বিপক্ষে শক্তিশালী একাদশ ঘোষণা করলো ইংল্যান্ড
সেই লড়াইয়ে জয় তুলে নিয়ে মাঠ ছাড়ে ভারত। তবে ১০ উইকেটে ম্যাচ জেতা টিম ইন্ডিয়াকে ঠিক তার পরের ম্যাচেই লর্ডসে ১০০ রানে হারিয়ে সিরিজে ফিরে আসে জস বাটলারের দল। সিরিজ জয়ের ম্যাচে নামার আগে তাই দুই দলই একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। ইংল্যান্ডের তারকাখচিত ব্যাটিং লাইন আপ এখনও পর্যন্ত নিজেদের সেরা ছন্দে খেলতে পারেনি। তাই ভারতকে হারাতে গেলে বাটলার, লিভিংস্টোন, রয়দের নিজেদের সেরাটা এই ম্যাচে দিতেই হবে।
ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়ামের মাঠের উইকেট ব্যাটিং সহায়ক। ব্যাটিং উইকেটে বড় রানের ম্যাচ দেখার আশা করতেই পারেন ক্রিকেটপ্রেমীরা। ঘাস থাকার কারণে পেসারদের জন্য এই উইকেটে কিছুটা সুবিধা থাকবে। স্পিনাররা ম্যাচের মাঝামাঝি পিচ থেকে টার্ন আদায় করে নিতে পারে। তবে গোটা ম্যাচ জুড়ে বল ব্যাটে আসে খব সুন্দরভাবে। ম্যাচের সময়ে তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা রয়েছে, আদ্রতা থাকবে ৪০ শতাংশ। ১৯ কিমি/ঘণ্টা বেগে হাওয়া চালাবে। খেলা চলাকালীন শিশির পড়ারও কোন সম্ভাবনা নেই।
ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে রবিবার। এই ভারত বনাম ইংল্যান্ডের লড়াইয়ে বিপক্ষ দলের থেকে বেশ কিছুটা এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। রবিবার মাঠে নামার আগে এই দুই দলের মধ্যে অনেক ম্যাচ খেলা হয়ে গিয়েছে। এর আগে মোট ১০৫বার মুখোমুখি লড়াইয়ে অবতীর্ণ হয়েছে এই দুই দেশ। এর মধ্যে মোট ৫৬টি ম্যাচ জিতে নিয়েছে ভারতীয় দল। অন্যদিকে, লড়াই করে বাকি ৪৪টি ম্যাচ জিতে নিয়েছে ইংল্যান্ড দল। বাকি পাঁচটি ম্যাচের কোন ফলাফল হয়নি। সব মিলিয়ে একটি ভালো লড়াই দেখার অপেক্ষায় রয়েছেন ক্রিকেটপ্রেমীরা।
ইংল্যান্ডের সম্ভাব্য সেরা একাদশ
জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), জনি বেয়ারস্টো, জো রুট, লিয়াম লিভিংস্টোন, বেন স্টোকস, মঈন আলী, স্যাম কুরান, ক্রেইগ ওভারটন, ডেভিড উইলি, ম্যাট পারকিনসন, রিস টপলি
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে