গোল বন্যায় ভাসিয়ে জার্মানিকে কাঁদিয়ে উড়িয়ে দিল আর্জেন্টিনা
এবারের আসর অনুষ্ঠিত হয় নেদারল্যান্ডসের মাটিতে। চলমান বিশ্বকাপের সেমিফাইনালের নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে অমীমাংসিত থাকার পর টাইব্রেকারে জার্মানদের ৪-২ গোলে হারিয়েছে লাস লিওনাসরা।
গ্রুপ পর্বে দলটি ৪-০ গোলে দক্ষিণ কোরিয়া, ৪-১ গোলে স্পেন, এরপর কানাডাকে হারায় ৭-১ গোলে। তাতেই সরাসরি শেষ আটের টিকিট কেটে ফেলে কোচ মারিয়া ভিয়ালবার শিষ্যরা।
নকআউটে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে হারায় ১-০ গোলে। এরপর সেমিফাইনালে দলটির সামনে পড়ে জার্মানি।
যেখানে জার্মানিকে হারিয়ে এক যুগ পর আবারও বিশ্বকাপের শিরোপা জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে আর্জেন্টিনা। সেখানে তাদের জন্য অপেক্ষায় নেদারল্যান্ডস, যাদের হারিয়েই দুই বার বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা।
তবে ফাইনালের আগে দম ফেলার ফুরসত নেই দলটির। আজ দিবাগত রাতে এই একই ভেন্যুতে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে আকাশি সাদারা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন