দারুন সুখবর: দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
আগামীকাল (সোমবার) থেকে স্বর্ণের এই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
ভালো মানের স্বর্ণের পাশাপাশি সব ধরনের স্বর্ণের দামই কমানো হয়েছে। মান অনুযায়ী প্রতি ভরি স্বর্ণের দাম কমানো হয়েছে ৭৫৮ টাকা থেকে ১ হাজার ১৬৭ টাকা পর্যন্ত। তবে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি।
বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটি রোববার (১৭ জুলাই) বৈঠক করে এই দাম কমানোর সিদ্ধান্ত নেয়। পরবর্তী সময়ে মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদের সই করা এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে, যা ১৮ জুলাই থেকে কার্যকর হবে।
নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভাল মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ১৬৬ টাকা কমিয়ে করা হয়েছে ৭৭ হাজার ২১৬ টাকা।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ১৬৭ টাকা কমিয়ে ৭৩ হাজার ৭১৬ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ৯৩৩ টাকা কমিয়ে ৬৩ হাজার ২১৯ টাকা করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭৫৮ টাকা কমিয়ে করা হয়েছে ৫২ হাজার ৭২১ টাকা।
স্বর্ণের দাম বাড়লেও রুপার আগের নির্ধারিত দামই বহাল রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের এক হাজার ২২৫টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে আন্তর্জাতিক বাজারে দাম কমার পরিপ্রেক্ষিতে গত ৭ জুলাই আরেক দফা স্বর্ণের দাম কমায় বাজুস। সে সময় সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ১৬৬ টাকা কমিয়ে করা হয় ৭৮ হাজার ৩৮২ টাকা।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা কমিয়ে ৭৪ হাজার ৮৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯৩৩ টাকা কমিয়ে ৬৪ হাজার ১৫২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭৫৯ টাকা কমিয়ে ৫৩ হাজার ৪৭৯ টাকা করা হয়। রোববার পর্যন্ত এ দামেই দেশের বাজারে স্বর্ণ বিক্রি হয়েছে।
তার আগে মার্কিন ডলার ও অন্যান্য মুদ্রার দাম নিম্নমুখী এবং আন্তর্জাতিক বাজার ও স্থানীয় বুলিয়ন মার্কেটে স্বর্ণের দাম কমার পরিপ্রেক্ষিতে চলতি বছরের ২৬ মে আরেক দফা স্বর্ণের দাম কমানো হয়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি: সরাসরি দেখুন Live
- বিনিয়োগকারীদের জন্য সতর্কবার্তা: বিএসইসির রেড অ্যালার্ট
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- জেএমআই সিরিঞ্জ, এস্কয়ার নিট, ডেল্টা স্পিনার্স ও নাহি অ্যালুমিনিয়ামের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- নিউজিল্যান্ডকে উড়িয়ে দিল বাংলাদেশ: ম্যান অফ দ্য ম্যাচ হলেন যে ক্রিকেটার
- বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ ঘোষণা করলো মেঘনা ইন্স্যুরেন্স
- মতিন স্পিনিংয়ের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- আজ বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আবহাওয়ার খবর: ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির সতর্কতা, কমবে তাপমাত্রা
- সি পার্ল হোটেল, বিবিএস কেবলসসহ ৪ কোম্পানির তৃতীয় প্রান্তিক প্রকাশ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি: ব্যাটিংয়ে বাংলাদেশ, দেখুন Live
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি: রিশাদের জোড়া শিকার, দেখুন Live
- আজকের স্বর্ণের দাম: (সোমবার, ২৭ এপ্রিল ২০২৬)
- বিকন ফার্মার তৃতীয় প্রান্তিক প্রকাশ: আয় বাড়ল কয়েকগুণ
- প্রথম প্রান্তিক প্রকাশ করলো প্যারামাউন্ট ইন্স্যুরেন্স