ম্যাচ না খেললেও র্যাঙ্কিংয়ে ছয়ে উঠার হাতছানি বাংলাদেশের, দেখেনিন হিসাব-নিকাশ
ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ ভালো দল হিসেবে প্রতিষ্ঠিত। জিম্বাবুয়ে অপেক্ষাকৃত দুর্বল সময় কাটাচ্ছে। তাদের বিপক্ষে তিন ম্যাচ জিতে র্যাঙ্কিং ও রেটিং পয়েন্ট বাড়ানোর সুযোগ ভালোই থাকছে। তার আগেই অবশ্য র্যাঙ্কিংয়ে উপরে ওঠার সম্ভাবনা আছে তামিম ইকবালের দল।
সোমবার থেকে শুরু হচ্ছে ইংল্যান্ড ও সাউথ আফ্রিকার তিন ওয়ানডের সিরিজ। চেস্টারলি স্ট্রিটে মঙ্গলবার দুদল দিবারাত্রির ম্যাচে নামবে। মাঠের ক্রিকেটে না থাকলেও র্যাঙ্কিংয়ের হিসাব-নিকাশে জন্য এই খেলাটির দিকে বাংলাদেশের দর্শকদের আগ্রহ থাকবে।
টাইগারদের চেয়ে মাত্র এক রেটিং পয়েন্ট এগিয়ে আছে প্রোটিয়া দলটি। ইংলিশদের কাছে প্রথম ওয়ানডে হেরে গেলে তাদের ২ রেটিং পয়েন্ট কমবে। সেক্ষেত্রে রেটিং পয়েন্ট ৯৭তে নামবে। অবধারিতভাবেই তখন ৯৮ রেটিং পয়েন্টে থাকা বাংলাদেশ র্যাঙ্কিংয়ের ছয়ে উঠে যাবে।
১২৮ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে নিউজিল্যান্ড। সাত রেটিং পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হারা ইংল্যান্ড। ১০৯ রেটিং পয়েন্ট নিয়ে ভারত তিনে আছে। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান তিন রেটিং পয়েন্ট পেছনে থেকে আছে চারে।
শ্রীলঙ্কার বিপক্ষে ৩-২ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারা অস্ট্রেলিয়া ১০১ রেটিং পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে, লঙ্কানরা আটে ৯২ পয়েন্ট নিয়ে। বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হওয়া ওয়েস্ট ইন্ডিজ নয় নম্বরে, দলটির রেটিং পয়েন্ট ৭০। তাদের চেয়ে এক রেটিং পয়েন্ট কম দশের আফগানিস্তানের।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: কখন ও কোথায় দেখবেন সরাসরি?
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: টাইব্রেকারে শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: প্রথমার্ধ শেষ জানুন ফলাফল
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: জানুন লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: লাইভ দেখার সহজ উপায়
- আর বিশ্বকাপ খেলা হলো না নেইমারের
- চলছে বাংলাদেশ বনাম চীন ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ১০ মিনিট শেষ, সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: টাইব্রেকারে গড়ালো ম্যাচ, সরাসরি দেখুন Live
- জ্বালানি তেল নিয়ে সুখবর দিল সরকার
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার,৪ এপ্রিল ২০২৬)
- আজ বাংলাদেশ বনাম চীন ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ