অলরাউন্ডার হিসেবে নতুন ইতিহাস গড়লেন হার্দিক, যে রেকর্ড নেই সাকিব এরও
হার্দিকের মতন গুরুত্বপূর্ণ ক্রিকেটার পারফরম্যান্স করতে না পারার ফলে ২০২১ সালের টি-২০ বিশ্বকাপে গ্রুপ পর্যায় থেকে বিদায় নিতে হয়েছিল ভারতকে। এরপরেই দল থেকেও বাদ পড়তে হয় তাকে। পরবর্তীতে ২০২২ মরশুমের আইপিএলে তার অধিনায়কত্বে শিরোপা জেতে গুজরাট টাইটানস। নিজেও ভালো পারফরম্যান্স করেন হার্দিক পান্ডিয়া। ফিরে পান সিনিয়র দলের জায়গা।
এবার ভারতীয় ক্রিকেটার বলা ভালো অলরাউন্ডার হিসেবে ক্রিকেটের তিন ফর্ম্যাটের গড়ে ফেললেন বিরল নজির।
এর আগে এমন নজির দখলে নেই আর কোন ভারতীয় ক্রিকেটারের। টেস্ট, ওয়ানডে এবং টি-২০ মিলিয়ে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে এক ম্যাচে ৫০+ রান করার পাশাপাশি নিলেন ৪ উইকেটও।
হার্দিক ছাড়া বিশ্ব ক্রিকেটে এই নজির আর একমাত্র রয়েছে প্রাক্তন পাক অলরাউন্ডার মহম্মদ হাফিজের। উল্লেখ্য মহম্মদ হাফিজ ইতিমধ্যেই ক্রিকেট থেকেও অবসর নিয়ে ফেলেছেন।
ওল্ড ট্রাফোর্ডে ভারত বনাম ইংল্যান্ডের ওয়ানডে সিরিজের তৃতীয় এবং নির্ণায়ক ম্যাচে এই নজির গড়লেন হার্দিক পান্ডিয়া। এদিন ম্যাচে প্রথমে ব্যাট করে মাত্র ৪৫.৫ ওভারেই ২৫৯ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড দল। বল হাতে দুরন্ত পারফরম্যান্স করেন হার্দিক পান্ডিয়া। ৭ ওভারে মাত্র ২৪ রান দিয়ে নেন ৪টি উইকেট। করেন তিনটি মেডেন। তার ঝুলিতে এদিন ছিল জেসন রয়, বেন স্টোকস, জস বাটলার এবং লিয়াম লিভিংস্টোনের উইকেট।
ব্যাট হাতেও পরবর্তীতে কামাল দেখান তিনি। একটা সময় রান তাড়া করতে গিয়ে ভারতের স্কোর ছিল ৭২ রানে ৪ উইকেট। সেইসময় উইকেটে এসে ঋষভ পন্তকে সঙ্গী করে ব্রিটিশ বোলারদের কাউন্টার অ্যাটাক শুরু করেন তিনি। ৫৫ বলে ৭১ রানের একটি মারকাটারি ইনিংস খেলে গড়ে ভারতের জয়ের ভিত। তার ইনিংস সাজানো ছিল ১০টি চারে। কার্সের বলে স্টোকসের হাতে ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে