কোহলিকে দলে রাখতে নির্বাকচকদের সঙ্গে লড়াই করেন তারকা ক্রিকেটার
এর মধ্যে একটা সময় এমন আসে যে ভারতীয় নির্বাচকরা টিম ইন্ডিয়া থেকে বিরাট কোহলিকে বাদ দিতে চেয়েছিলেন। কিন্তু সেই সময় এক মহাতারকা ক্রিকেটারের একটি চালই তার কেরিয়ার সেই সময় বাঁচিয়ে দেয়।
মহেন্দ্র সিং ধোনি তার অধিনায়কত্বে দলের খেলোয়াড়দের প্রচুর সুযোগ দিতেন। সেটা রোহিত শর্মা হোক বা বিরাট কোহলি। ২০১২ সালের অস্ট্রেলিয়া সফরে খারাপ ফর্মের কারণে, নির্বাচকরা বিরাট কোহলিকে টিম ইন্ডিয়া থেকে বাদ দিতে চেয়েছিলেন, কিন্তু ধোনি বিরাট কোহলির উপর আস্থা দেখিয়েছিলেন এবং তাকে দল থেকে বাদ দিতে দেননি। সেটাই শেষ পর্যন্ত বাঁচিয়ে দেয় বিরাটের কেরিয়ার।
ঠিক এমনটাই জানিয়েছেন ভারতের প্রাক্তন বিস্ফোরক ব্যাটসম্যান বীরেন্দ্র সেহওয়াগ। সেহওয়াগ বলেন যে নির্বাচকরা যদি ২০১২ সালে মনে করতেন, তবে কোহলি কখনই ভারতের হয়ে টেস্ট ম্যাচ খেলার সুযোগ পেতেন না। অস্ট্রেলিয়ায় কিছু খারাপ ইনিংসের পর কোহলিকে বাদ দিতে চেয়েছিলেন ভারতীয় নির্বাচকরা। প্রথম দুই টেস্টে কোহলি মাত্র ১০.৭৫ গড়ে রান করেছিলেন। সেই দলের সহ-অধিনায়ক ছিলেন সেহওয়াগ এবং অধিনায়ক ছিলেন ধোনি।
বীরেন্দ্র সেহওয়াগ বলেছিলেন যে ২০১২ সালে, অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং তিনি (শেবাগ) একসাথে কোহলির জায়গা রক্ষা করেছিলেন। সেহওয়াগ বলেন, “অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টে নির্বাচকরা বিরাট কোহলির পরিবর্তে রোহিত শর্মাকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছিলেন।” কিন্তু তিনি এবং অধিনায়ক ধোনি মিলে সিদ্ধান্ত নিয়েছিলেন যে তারা শুধুমাত্র কোহলিকেই খেলাবেন।
সেহওয়াগ আরও বলেন, ‘সেই সময় আমি দলের সহ-অধিনায়ক ছিলাম এবং মহেন্দ্র সিং ধোনি দলের অধিনায়ক ছিলেন। আমরা দুজনেই পার্থ টেস্টের একাদশে বিরাট কোহলিকে জায়গা করে দিয়েছিলাম এবং এরপর যা ঘটেছিল তা ইতিহাস। সেই ম্যাচে কোহলি প্রথম ইনিংসে ৪৪ ও দ্বিতীয় ইনিংসে ৭৫ রান করেন। বিরাট কোহলির নামে আন্তর্জাতিক ক্রিকেটে ৭0টি সেঞ্চুরি রয়েছে। ধোনি যদি বিশ্বাস না দেখাতেন, তাহলে এই দুর্দান্ত খেলোয়াড়কে হারাতে পারত টিম ইন্ডিয়া।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live