ইমনের বিধ্বংসী সেঞ্চুরিতে উড়ে গেল সৌম্য-সাব্বিররা
তবে ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে প্রস্তুতি হিসেবে খুলনায় বাংলাদেশ এইচপি ক্রিকেট দল এবং বাংলাদেশ এ’ ক্রিকেট দলের মধ্যকার প্রস্তুতি ম্যাচের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেখানে প্রথম একদিনের ম্যাচে বাংলাদেশ এ’ ক্রিকেট দলকে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৮ উইকেটে হারিয়েছে আকবর আলীর নেতৃত্বে বাংলাদেশ এইচপি ক্রিকেট দল।
খুলনায় শেখ আবু নাসের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ৪৪.২ ওভার ১৭০ রান সংগ্রহ করে বাংলাদেশ এ ক্রিকেট দল। এরপরেই শুরু হয় বৃষ্টি। ডিএল ম্যাথডে এইচপির টার্গেট দাঁড়ায় ৩৬ ওভারে ১৫৩।
ওপেনার পারভেজ ইমনের ঝড়ো সেঞ্চুরিতে ৪৭ বল আগেই লক্ষ্যে পৌঁছে যায় হাই পারফরম্যান্স ইউনিট। ইমন ১৬ বাউন্ডারি ও এক ছক্কায় ৮৭ বলে ১০৪ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে নিয়ে যান।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ‘এ’ দল: ৪৪.২ ওভারে ১৭০/৭ (নাইম শেখ ৪, সৌম্য সরকার ৬, সাইফ হাসান ২১, সাহাদাত হোসেন দিপু ১১, জাকির হাসান ৪৪, জাকের আলী নায়েক ৪৩*, সাব্বির রহমান ৬, নাইম হাসান ০, মৃত্যুঞ্জয় ২১*; রিপন মন্ডল ২/২২, আমিনুল ইসলাম ২/৩৯)
এইচপি দল: ২৮.১ ওভারে ১৫৮/২ (মাহফিজুল ইসলাম রবিন ১২, পারভেজ ইমন ১০৪*, তানজিদ তামিম ১৬, অমিত হাসান ২০*; সাইফ ১/২১, রাকিবুল ১/২০)
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live