২৪ ঘণ্টার মধ্যে ওয়েস্ট ইন্ডিজের দুই তারকা ক্রিকেটারের বিদায়
সোমবার আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী তারকা অলরাউন্ডার বেন স্টোকস। স্বাভাবিকভাবেই ক্রিকেট বিশ্বের আলোচনার কেন্দ্রে ছিল মাত্র ৩১ বছর বয়সে স্টোকসের এ আকস্মিক অবসরের খবর।
স্টোকসের এ খবরের নিচে আড়াল হয়ে গেছে আরও ক্রিকেটারের অবসরের ঘোষণা। সোমবার ২৪ ঘণ্টার মধ্যে অবসরের ঘোষণা দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের দুই তারকা ক্রিকেটার উইকেটরক্ষক ব্যাটার দিনেশ রামদিন ও মারকুটে ওপেনার লেন্ডল সিমন্স। প্রথমে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা দেন ৩৭ বছর বয়সী রামদিন। তবে ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাবেন ওয়েস্ট ইন্ডিজের এ সাবেক অধিনায়ক। আন্তর্জাতিক মঞ্চে ৭৪ টেস্ট, ১৩৯ ওয়ানডে ও ৭১ টি-টোয়েন্টি খেলে ছয় সেঞ্চুরিতে প্রায় ৬ হাজার রান করেছেন তিনি।
পরে সোমবার বাংলাদেশ সময় রাতে রামদিনের পথেই হাঁটেন সিমন্স। প্রায় ১৬ বছরের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে ৮ টেস্ট, ৬৮ ওয়ানডে ও ৬৮ টি-টোয়েন্টি ম্যাচ খেলে সর্বোচ্চ ৩৭৬৩ রান করেছেন তিনি। রামদিনের মতো সিমন্সও ঘরোয়া ক্রিকেট চালিয়ে নেবেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে