ইসরায়েলে মাঠে নামছে মেসি-নেইমাররা, দেখেনিন দিনক্ষণ
চলতি মাসের শেষ দিন (৩১ জুলাই) ফ্রেঞ্চ সুপার কাপের লড়াইয়ে নন্তের মুখোমুখি হবে পিএসজি। ম্যাচটি হবে ইসরায়েলের অন্যতম বাণিজ্যিক শহর তেল আবিবের ব্লুমফিল্ড স্টেডিয়ামে। এই মাঠেই গত মৌসুমের ফ্রেঞ্চ কাপ খেলতে ইসরায়েলে গিয়েছিলেন নেইমার, কাইলিয়ান এমবাপেরা।
ইসরায়েলের মাঠে হতে যাওয়া ম্যাচটি দিয়েই পিএসজির কোচ হিসেবে প্রতিযোগিতামূলক ম্যাচে যাত্রা শুরু হবে ক্রিস্টোফার গালতিয়েরের। এর আগে অবশ্য জাপানে পিএসজির কোচ হিসেবে তার অভিষেক হবে। যেখানে তিনটি প্রাক-মৌসুম প্রস্তুতিমূলক ম্যাচে মাঠে নামবে পিএসজি।
প্রাক-মৌসুম প্রস্তুতিমূলক ম্যাচগুলো খেলতে রোববার জাপানে পৌঁছেছেন মেসি, নেইমার, এমবাপেরা। বুধবার কাওয়াসাকি ফ্রন্টাল, শনিবার উরাওয়া রেডস এবং শেষ ম্যাচে সোমবার গাম্বা ওসাকার বিপক্ষে খেলবে ফ্রান্সের চ্যাম্পিয়ন ক্লাবটি।
এরপর ফ্রেঞ্চ কাপের ম্যাচটি খেলতে ইসরায়েল উড়ে যাবে পিএসজি। গতবছর লিলের বিপক্ষে এই ম্যাচে ০-১ গোলে হেরে গিয়েছিল তারা। সেই ম্যাচটি খেলতে ইসরায়েল গেলেও মাঠে নামেননি নেইমার জুনিয়র, এমবাপে, সার্জিও রামোসরা।
এবার নন্তের বিপক্ষেও খেলা হবে না এমবাপের। গত মৌসুমে লিগের শেষ ১০ ম্যাচে তিনটি হলুদ কার্ড দেখেছিলেন এ ফ্রেঞ্চ তরুণ। যে কারণে একটি প্রতিযোগিতামূলক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তিনি। তাই এমবাপেকে ছাড়াই নন্তের বিপক্ষে ম্যাচের পরিকল্পনা সাজাতে হবে গালতিয়েরকে।
এমবাপে না পারলেও মেসি-নেইমারদের মাঠে নামার সমূহ সম্ভাবনা রয়েছে। সবশেষ ২০১৯ সালে উরুগুয়ের বিপক্ষে ইসরায়েলে খেলেছিলেন মেসি। সেদিন ২-২ গোলে ড্র করেছিল আর্জেন্টিনা ও উরুগুয়ে। আর্জেন্টিনার গোল দুইটি করেন সার্জিও আগুয়েরো ও লিওনেল মেসি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে