আফগানিস্তানের নতুন কোচের নাম ঘোষণা
ইংল্যান্ডের দায়িত্ব ছাড়ার পর গত মার্চে আফগানিস্তানের প্রধান কোচের দায়িত্ব নেন গ্রাহাম থর্প। দায়িত্ব নেয়ার কদিন পরেই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। আয়ারল্যান্ড সফরের আগে সুস্থ হওয়ার সম্ভাবনা না থাকায় ট্রটকে নতুন কোচ হিসেবে বেছে নিয়েছে আফগানিস্তান।
ক্যারিয়ারে প্রথমবারের মতো প্রধান কোচের দায়িত্ব পালন করবেন ট্রট। এর আগে ইংল্যান্ডের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করার সঙ্গে দায়িত্ব সামলেছেন স্কটল্যান্ডেরও। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে দলটির ব্যাটিং পরামর্শক ছিলেন তিনি। এ ছাড়া ইংল্যান্ড লায়ন্স এবং ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের হয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ট্রটের।
২০১৮ সালে খেলোয়াড়ি জীবনের ইতি টানার আগে ইংল্যান্ডের হয়ে ৫২ টেস্ট, ৬৮ ওয়ানডে এবং ৭ টি-টোয়েন্টি খেলেছেন সাবেক এই ব্যাটার। সাদা পোশাকের ক্রিকেটে ৩ হাজার ৮৩৫ রান করা ট্রট ওয়ানডেতে ২ হাজার ২১৯ এবং টি-টোয়েন্টিতে ১৩৮ রান করেছেন।
এদিকে কদিন আগে ফিল্ডিং কোচ হিসেবে ওয়েস্ট ইন্ডিজের রায়ান ম্যারনকে দায়িত্ব দিয়েছে তারা। ৬ মাসের দায়িত্ব দিলেও পারফরম্যান্সের ভিত্তিতে তার চুক্তি বাড়ানোর সুযোগ রয়েছে। এ ছাড়া বোলিং কোচের দায়িত্ব দেয়া হয়েছে পাকিস্তানের উমর গুলকে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে