আমরা টেস্ট ও টি-টোয়েন্টিতে ওয়ানডে থেকে পিছিয়ে আছি। আমার কাছে মনে হয় উন্নতি করাটা গুরুত্বপূর্ণ : সোহান
তাইতো আগামীতে নতুন কিছু করতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যা শুরুটা হয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। এই সফরে তরুণদের নিয়ে টি-টোয়েন্টি দল গঠন করেছে বিসিবি। যেখানে অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে নুরুল হাসান সোহানকে।
জাতীয় দলে প্রথমবারের মতো অধিনায়কের দায়িত্ব পালন করলেও ঘরোয়া ক্রিকেটে লিগে নিয়মিত অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। শুধু তাই নয় বর্তমান সময়ে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট লিগে অন্যতম সেরা অধিনায়ক তিনি।
জাতীয় দলে প্রথমবারের মতো অধিনায়কের দায়িত্ব পেয়ে আজ মিরপুরে সংবাদ সম্মেলনে এসেছেন নুরুল হাসান সোহান। অধিনায়ক হিসেবে প্রথম সংবাদ সম্মেলনের অনুভূতি কেমন জানতে চাইলে খুব বেশি রোমাঞ্চ দেখালেন না তিনি। বরং মাঠের কাজ নিয়ে ব্যস্ত থাকার কথা বললেন,
“এটা (অধিনায়ক) তো অবশ্যই গর্বের ব্যাপার। সামনে যে চ্যালেঞ্জ আছে সেটা নিয়ে চিন্তা ভাবনা করছি। খুব বেশি রোমাঞ্চ দেখানোর সুযোগ নেই। আমার কাছে মনে হয়, দল হিসেবে এবং নিজেদের সেরা দেওয়াটাই মূল লক্ষ্য।”
“আমি ঘরোয়া ক্রিকেটে যখনই অধিনায়কত্ব করেছি, আমার সব সময় চাওয়া থাকে আমরা যেন দল হিসেবে খেলতে পারি। অবশ্যই লক্ষ্য থাকবে জিম্বাবুয়েতে যেন দল হিসেবে খেলতে পারি। মূল যে বিষয়টি আমার কাছে গুরুত্বপূর্ণ… দলের পরিবেশ যেন ভালো থাকে”।
“সবাই তো প্রতিদিন পারফর্ম করবে না। আমরা যারা দলের ক্রিকেটার থাকবো ১৪-১৫ জন, তারা যেন একজনের সাফল্য আরেকজন উপভোগ করি। এই সংস্কৃতি এবং দল হিসেবে খেলাটাই আমার কাছে গুরুত্বপূর্ণ।’
ওয়ানডেতে বাংলাদেশের ধারাবাহিক উন্নতি হলেও টেস্ট ও টি-টোয়েন্টিতে পিছিয়ে। ছয় বছর জাতীয় দলের সঙ্গে থেকে সোহান খুব কাছ থেকেই দলের পরিবেশ সম্পর্কে জানেন। কিছুটা বুঝেছেনও। টি-টোয়েন্টিতে রাতারাতি উন্নতি সম্ভব নয়। তাই তো নিজেদের কাজের প্রক্রিয়া ঠিক রাখায় জোর দিচ্ছেন নতুন অধিনায়ক,
“আমরা টেস্ট ও টি-টোয়েন্টিতে ওয়ানডে থেকে পিছিয়ে আছি। আমার কাছে মনে হয় উন্নতি করাটা গুরুত্বপূর্ণ। আমরা সেটাই চেষ্টা করছি। এজন্য প্রক্রিয়াটা গুরুত্বপূর্ণ। রেজাল্ট বা আউটকামের থেকে প্রক্রিয়া মেনে চলার চেষ্টা করবো। এই সিরিজে দলগতভাবে খেলা আমার কাছে বড় কাজ বলে মনে হচ্ছে।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)