বাংলাদেশকে সতর্ক বার্তা দিলেন আরভিন
কিছুদিন আগেই ওয়েস্ট ইন্ডিজে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে হারে বাংলাদেশ। অপরদিকে বেশ কিছুদিন ধরেই টি-টোয়েন্টিতে ভালো ছন্দে আছে জিম্বাবুয়ে। নিজেদের ঘরের মাঠে তারা ২০২২ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব গ্রুপ ‘বি’ এর চ্যাম্পিয়ন হয়েছে।
আপাতত এই ফলাফলকেই প্রেরণা মানছেন আরভিন, ‘দেখুন, অবশ্যই আপনি যেমন বললেন বাংলাদেশ অভিজ্ঞ ক্রিকেটারদের ছাড়া এসেছে। আমার মনে হয় বুলাওয়েতে বাছাই পর্বে ভালো একটা সপ্তাহ কাটিয়ে এসেছি। আমরা বিশ্বাস করি আমাদের পক্ষে মোমেন্টাম আছে এই সিরিজে। সাম্প্রতিক সময়ে তারা টি-টোয়েন্টিতে ভালো না। আমরা বুলাওয়ের মোমেন্টামটা এখানে নিয়ে আসতে চাই।’
আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশের বিপক্ষে ভয়হীন ক্রিকেট খেলার ইঙ্গিত দেন আরভিন। টি-টোয়েন্টিতে নিজেদের খেলার ধরনে ইতিবাচক পরিবর্তন এনেছে জিম্বাবুয়ে, এটাও মনে করিয়ে দিলেন তিনি।
আরভিন আরও বলেন, ‘আমরা মানসিকতায় পরিবর্তন এনেছি টি-টোয়েন্টি খেলার। আমার মনে হয় অনেকেই সেটা বুলাওয়েতে দেখেছে, টি-টোয়েন্টি আমরা যেভাবে খেলেছি আগে আর বুলাওয়েতে যেভাবে খেললাম তাতে অনেক তফাৎ আছে। আমরা যদি ওই ইতিবাচক ও ভয়হীন ক্রিকেটটা খেলতে পারি, পরিসংখ্যানটা ধীরে ধীরে বদলাবে।’
শনিবার থেকে শুরু হতে যাওয়া এই সিরিজে থাকছেন না বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেটের নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। সঙ্গে বিশ্রামে রাখা হয়েছে মুশফিকুর রহিমকেও। সাকিব আল হাসান আগেই ছুটি নেয়ায় বিবেচিত হচ্ছেন না এই সিরিজে।
আসন্ন এই সফরে তিনটি টি-টোয়েন্টি ও সমান সংখ্যক ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ওয়ানডে সিরিজে অবশ্য তামিম ইকবালই অধিনায়ক থাকছেন। ৫০ ওভারের ম্যাচগুলোতে মাহমুদউল্লাহ, মুশফিক- দুজনই খেলবেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নির্বাচনের লাইভ ফল দেখুন ঘরে বসে মোবাইল দিয়ে: সহজ উপায়
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- ভোটের ফলাফল: ঘরে বসে নির্বাচনের লাইভ ফল মোবাইল দিয়ে খুব সহজে দেখবেন যেভাবে
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- নিজের ফোন দিয়ে ঘরে বসেই ভোটের লাইভ ফলাফল দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- সর্বশেষ প্রাপ্ত ফলাফল: বিএনপি ও জামায়াত কে কত আসন পেল