ক্রিকেটারদের উপর গুরুতর অভিযোগ তুললেন সুজন
রান রেটে চোখ না বুলিয়ে বরং ধীরগতির ব্যাটিং করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ-নাজমুল হোসেন শান্ত। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করতে না পারাকে বাংলাদেশের হারের কারণ হিসেবে দেখছেন খালেদ মাহমুদ সুজন। সেই সঙ্গে ব্যাটারদের নিয়ে দ্রুত রান তোলার মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশের টিম ডিরেক্টর। সুজন মনে করেন, বাংলাদেশের ব্যাটাররা দল নয়, নিজের জায়গা ধরে রাখার জন্য খেলে।
৩৪ রানে ৩ উইকেট হারানোর পর উইকেটে এক-ুদই রান করে নিয়ে থিতু হয়েছিলেন মাহমুদউল্লাহ ও শান্ত। তবে দলের প্রয়োজনের সময় বড় শট খেলতে না পেরে উল্টো সাজঘরে ফিরেছেন দলের বিপদ বাড়িয়ে। ২০ বলে ১৬ রানের ইনিংস খেলে শান্ত ফেরার পর মাহমুদউল্লাহ রিয়াদ আউট হয়েছেন ২৭ বলে ২৭ রান করে।
তারা দুজনে ৫৭ বল খেলে রান তুলেছেন মাত্র ৪৩ রান। যেখানে তাদের ব্যাট থেকে মাত্র একটি চার এসেছে। ছিল না ছক্কার মারার তেমন কোনো প্রচেষ্টা। দলের রান রেট বেড়ে যাওয়ার পরও ব্যাটারদের মাঝে দ্রুত রান তোলা কিংবা ছক্কা মারার প্রবণতা দেখতে না পেরে বেজায় চটেছেন সুজন।
সুজন বলেন, ‘আমি খুবই হতাশ এবং আমি এটা সম্পূর্ণ খেলোয়াড়দের দোষ দেবো। আমরা জানি যে আমাদের ১০-১২ করে লাগবে তারপরও ওভারে ৬-৭ করে নিচ্ছি। কাউকে দেখলাম না যে চেষ্টা করছে ৬ মারার। সবাই ২-১ করে....।’
‘আমি যদি ওইভাবে বলি নিজের জায়গা ধরে রাখার জন্য যে আমি একটা মোটামুটি রান করে আমাকে সেফ রাখলাম। আপনি যদি ১০০, ৯০ কিংবা ১১০ স্ট্রাইক রেটে ব্যাটিং করেন তাহলে আপনি এখানে জিততে পারবেন না।’
সাকিব আল হাসানকে ছুটি দিলেও মাহমুদউল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমকে বিশ্রাম দিয়েছিল বাংলাদেশ। আক্রমণাত্বক ক্রিকেট খেলার প্রতিশ্রুতি দিলেও সেটা পূরণ করতে পারেননি তারুণরা। উল্টো জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ। এমন পারফরম্যান্সের পর হতাশা প্রকাশ করেছেন সুজন।
তিনি বলেন, ‘হতাশা তো অবশ্যই। জিম্বাবুয়ের কাছে হারব এটা তো আমরা কেউ আশা করিনি। অবশ্যই, আমাদের দল যেমনই থাকুক তারপরও আমি বলবো যে আমরা ভালো দল ছিলাম হয়তোবা।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নির্বাচনের লাইভ ফল দেখুন ঘরে বসে মোবাইল দিয়ে: সহজ উপায়
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- ভোটের ফলাফল: ঘরে বসে নির্বাচনের লাইভ ফল মোবাইল দিয়ে খুব সহজে দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- নিজের ফোন দিয়ে ঘরে বসেই ভোটের লাইভ ফলাফল দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল কবে? প্রতীক্ষার প্রহর নিয়ে বড় আপডেট