ব্যাটিংয়ে ঝড় তুলেছেন লিটন, দেখেনিন সর্বশেষ স্কোর
তামিম হাফ সেঞ্চুরি করার একটু পরই দলীয় শতক পূর্ণ করে বাংলাদেশ। ২৩.১ ওভারে শত রান আসে তাদের। হাফ সেঞ্চুরির পর টানা দুটি ওভারে দুটি চার মারেন তামিম। কিন্তু মাঝের সময়টায় অনেক বেশি ডট বল খেলে ফেলায় রান তোলার চাপে পড়ে যান তামিম।
এই সুযোগে তামিমকে বিদায় করেন সিকান্দার রাজা। শর্ট থার্ড ম্যান অঞ্চলে কালাকে ক্যাচ দিয়ে বিদায় নেন তামিম। ৮৮ বলে ৯টি চারে ৬২ করেন তামিম। বাঁহাতি ওপেনার ৮ হাজারি ক্লাবে প্রবেশ করেই ফিরে গেছেন।
লিটনের তুলনায় শুরু থেকে আগ্রাসী খেললেও হাফ সেঞ্চুরির আগে একটু বেশিই মন্থর হয়ে যায় তামিমের ব্যাট। তবে ঠিকমতোই ওয়ানডে ক্যারিয়ারের ৫৪তম হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। ৭৯ বলে আসে তামিমের হাফ সেঞ্চুরি।
এদিকে ম্যাচে নামার আগেই দারুণ এক মাইলফলকের সামনে ছিলেন তামিম। এই ম্যাচে ৫৭ রান পেলেই আন্তর্জাতিক ওয়ানডেতে ৮ হাজারি ক্লাবে প্রবেশের সুযোগ ছিল তার সামনে। সেই সুযোগ ভালোভাবেই কাজে লাগিয়েছেন তামিম।
হারারে স্পোর্টস ক্লাবে ম্যাচের শুরুতে উইকেট থেকে ভালোই সুবিধা পেয়েছেন জিম্বাবুয়ের পেসাররা। কয়েক দফা দুই ওপেনারকে অস্বস্তিতে ফেললেও তামিম ইকবাল এবং লিটন দাসের সতর্ক ব্যাটিংয়ে সেই সুযোগ কাজে লাগানো হয়নি রোডেশিয়ানদের।
রিচার্ড এনগারাভা দিনের প্রথম বল থেকেই জায়গা বুঝে বোলিং করতে থাকেন। উদ্বোধনী স্পেলে তাকে সঙ্গ দেন ভিক্টর এনিউচি। তবে দেখেশুনে খেলে স্কোরবোর্ডে রান তুলতে থাকেন তামিম ও লিটন। দুজনে মিলে ৯.৪ ওভারের মধ্যে জুটির হাফ সেঞ্চুরি পূরণ করেন। এই জুটিতে বেশীরভাগ রানই এসেছে তামিমের ব্যাটে।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ- ১৭১/১ (৩৩.১ ওভার) (তামিম ৬২, লিটন ৮১*, বিজয় ১৭*)
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- সর্বশেষ প্রাপ্ত ফলাফল: বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬)
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভারতীয়দের দম্ভ চূর্ণ করে ভারতকে উড়িয়ে দিল আরব আমিরাত
- ভোটের ফলাফল: ৫০ জন বিজয়ী প্রার্থীর তালিকা প্রকাশ করলো জামায়াতে