রোনালদো চলে যাওয়ায় পরেই ‘উচ্চাকাঙ্ক্ষী হয়েছেন’ করিম বেনজেমা
তার মতে, ২০১৮ সালে ক্রিশ্চিয়ানো রোনালদো ক্লাব ছেড়ে যাওয়ার পর সাফল্যের ক্ষুধা বেড়ে গেছে তার। তবে একসঙ্গে খেলার সময় রোনালদোর সহায়তায় আরও ভালো খেলোয়াড় হতে পেরেছেন বলেও জানিয়েছেন বেনজেমা। ২০১৮ সালে রিয়াল ছেড়ে জুভেন্টাসে নাম লিখিয়েছিলেন রোনালদো।
পর্তুগিজ সুপারস্টারের ক্লাব ছাড়ার পর রিয়ালের গোল করার গুরুদায়িত্ব বর্তায় বেনজেমার কাঁধে। যা বেশ ভালোভাবেই পালন করে চলেছেন বেনজেমা। ২০০৯ সালে লিওন থেকে রিয়ালে আসার পর রোনালদোর সঙ্গে খেলা ৯ মৌসুমে মাত্র দুইবার ২০’র বেশি গোল করেছিলেন বেনজেমা।
তবে রোনালদো চলে যাওয়ার পর গত চার মৌসুমেই ২০টির বেশি গোল করেছেন তিনি। এই চার মৌসুমে সব প্রতিযোগতিয়া মিলিয়ে ১৩১ গোল করে রিয়ালকে নানান সাফল্য এনে দিয়েছেন ৩৪ বছর বয়সী এ তারকা ফরোয়ার্ড। রোনালদোর চলে যাওয়ার ফলেই মূলত সাফল্যের জন্য ক্ষুধাটা বেড়েছে বেনজেমার।
বুধবার ফ্রাংকফুর্টের বিপক্ষে উয়েফা সুপার কাপের ম্যাচে নামার আগে সংবাদ সম্মেলনে বেনজেমা বলেছেন, ‘এটি সত্যি যে, সে (রোনালদো) চলে যাওয়ার পর আমি অনেক গোল করেছি। তবে সে যখন ছিল, তখন আমি তাকে অ্যাসিস্ট করতাম এবং সেও মাঠ ও মাঠের বাইরে আমাকে অনেক সাহায্য করেছে।’
তিনি আরও যোগ করেন, ‘তবে আমি জানতাম আমি আরও ভালো খেলতে পারি। যখন সে চলে গেলো, তখনই বুঝতে পেরেছি এখনই সময় নিজের খেলা বদলানোর এবং লক্ষ্য আরও বড় করার। যা এখন পর্যন্ত বেশ ভালোভাবেই চলছে। প্রতি বছর আমি চেষ্টা করি বিশ্বের সেরা ক্লাবটির জন্য নিজের সর্বোচ্চ দেওয়ার।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?