অধিনায়ক রোহিতকে যা বললেন সৌরভ
অধিনায়ক হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বেশ সফল রোহিত। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে রেকর্ড পাঁচবার শিরোপা জিতেছেন তিনি। আগ্রাসী এই ওপেনারের নেতৃত্বের ধরনও বেশ শান্ত স্বভাবের, যা মন ছুঁয়েছে সৌরভের।
বিসিসিআই সভাপতি বলেন, 'রোহিত শর্মা পেছন থেকে সবকিছু ঠিক করে। সে সবকিছু খুব শান্ত এবং গোছানোভাবেই করে। তার কোনো তাড়াহুড়ো নেই। তাকে আপনি সবসময় দেখবেনও না। আপনি যখন কাউকে অধিনায়ক বানাবেন, তখন তাকে কিছুটা সময় দিন।'
ভারতের ক্রিকেটে নতুন দিগন্তের সূচনা হয়েছিল মহেন্দ্র সিং ধোনির হাত ধরে। ভারতকে আইসিসির সবগুলো শিরোপাই জিতিয়েছেন ধোনি। ধোনির পর নেতৃত্ব দেয়া বিরাট কোহলিও বেশ সফল।
যদিও ভারতকে বড় কোনো শিরোপা জেতানো হয়নি কোহলির। কোহলির পর নেতৃত্বে আসা রোহিতের ওপর প্রত্যাশার চাপ তাই অনেক বেশি ভারতীয়দের। সৌরভ অবশ্য কোনো অধিনায়কের মধ্যেই তুলনা করতে চান না।
সাবেক এই অধিনায়ক আরও বলেন, 'ভারতের ক্রিকেটের ক্রান্তিকাল খুব সুন্দরভাবেই সামলে নিয়েছিলেন ধোনি। এরপর আসল বিরাট কোহলি। তার রেকর্ডও বেশ দারুণ। সে সবকিছু তার মতো করে সাজিয়ে নিয়েছে। প্রত্যেকেই আলাদা। আমি অধিনায়কদের মধ্যে তুলনা করছি না। প্রত্যেকেরই নেতৃত্ব দেয়ার নিজস্ব ধরন আছেন।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে