ব্রাজিলের বদলে অন্য দুইটি দেশের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা, দেখেনিন দিনক্ষণ
আগামী ২০ থেকে ২৭ সেপ্টেম্বরের মধ্যে সেই দুই ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। তবে এ দুই ম্যাচের জন্য কোনো শক্ত প্রতিপক্ষ পাচ্ছে না তারা। যে কারণে মায়ামিতে ২০ থেকে ২৩ তারিখের মধ্যে হন্ডুরাস ও নিউইয়র্কে ২৫ থেকে ২৭ তারিখের মধ্যে জ্যামাইকার বিপক্ষে খেলতে হবে তাদের।
তবে এখনও চূড়ান্ত হয়নি এ দুই ম্যাচ। আর্জেন্টিনার শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ওলে দিয়ারিওর প্রতিবেদনে জানা গেছে এ দুই ম্যাচের কথা। উয়েফা নেশনস লিগের ম্যাচে ব্যস্ত থাকতে হবে বিধায় ইউরোপের বড় কোনো দলকে পাবে না আর্জেন্টিনা। তাই তুলনামূলক দুর্বল দুই দলের বিপক্ষে খেলবে তারা।
আর্জেন্টিনার ইচ্ছা ছিল কনকাকাফের কোনো দলের বিপক্ষে খেলার। সেক্ষেত্রে মেক্সিকো ও কানাডার কথা ভাবছিল তারা। কিন্তু কাতার বিশ্বকাপে মেক্সিকোর সঙ্গে একই গ্রুপে রয়েছে আর্জেন্টিনা। অন্যদিকে সেপ্টেম্বরের বিরতিতে জাপান (২৩) ও উরুগুয়ের (২৭) বিপক্ষে খেলবে কানাডা।
তাই হন্ডুরাস ও জ্যামাইকার বিপক্ষেই খেলতে হবে আর্জেন্টিনাকে। নিজেদের শেষ ১৪ ম্যাচের একটিতেও জয় পায়নি হন্ডুরাস। অন্যদিকে বিশ্বকাপ বাছাইয়ে দুই জয়ে ষষ্ঠ অবস্থানে থেকে শেষ করেছে জ্যামাইকা। বাছাইপর্বে তাদের দুইটি জয়ই এসেছে হন্ডুরাসের বিপক্ষে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে