পাকিস্তান দল থেকে বাদ পড়ে যা বললেন হাসান
নিজের পারফরম্যান্স নিয়েও হতাশা ব্যক্ত করেছেন হাসান। তিনি মনে করেন এটাই জীবন। জীবনে উত্থান-পতন থাকবেই। তাই আশা হারাচ্ছেন না এই পেসার। ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স করেই জাতীয় দলে ফেরার পথ তৈরি করতে চান তিনি।
এ প্রসঙ্গে হাসান বলেন, 'আমার পারফরম্যান্স ছিল গড়পড়তা এবং এ কারণে আমি হতাশ। কিন্তু এটাই জীবন। একদিন আপনি অনেক উপরে উঠবেন এবং অন্যদিন নিচে নেমে যাবেন। আমি এখানে হাই পারফরম্যান্স সেন্টারের কোচদের সঙ্গে কাজ করছি। আমি কারগরি বিষয়গুলো নিয়ে কাজ করছি এবং ছন্দ ফেরাতে কঠোর পরিশ্রম করছি। এর মধ্যে দিয়ে জাতীয় দলে ফেরার মঞ্চ তৈরি করতে চাই।'
সামনেই পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি আসর ন্যাশনাল টি-টোয়েন্টি। এই টুর্নামেন্টে নিজের দক্ষতা প্রমাণ করে কোচ, টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের নজর কাড়তে চান হাসান। ঘরোয়া ক্রিকেটকেই নিজেকে প্রমাণের সেরা মঞ্চ মনে করছেন তিনি।
সেই লক্ষ্যের কথা জানিয়ে এই পেসার বলেন, 'ন্যাশনাল টি-টোয়েন্টিতে নিজেকে দক্ষতা প্রমাণের সুযোগ রয়েছে এবং নির্বাচক কমিটি, টিম ম্যানেজমেন্ট ও অধিনায়কের আস্থা অর্জন করতে চাই। সেই সঙ্গে জাতীয় ফিরতে চাই।'
এর আগেও দীর্ঘদিন ইনজুরির কারণে জাতীয় দলের বাইরে ছিলেন হাসান। এরপর কায়েদ-ই-আজম ট্রফিতে দুর্দান্ত খেলে আবারও দলে ফিরেছিলেন। ২০২১ সালে টেস্টে ৪১ উইকেট নিয়েছিলেন এই পেসার। যা সে বছর তৃতীয় সর্বোচ্চ উইকেট ছিল। এবার সেই চেনা পথেই ফিরতে চান হাসান।
তার ভাষ্য, 'আমি একজন যোদ্ধা এবং আমি হাল ছেড়ে দেই না। দুই বছর আগে যখন ইনজুরির কারণে ছিটকে যাই আমি ঘরোয়া আসরে (কায়েদ-ই-আজম ট্রফি) ভালো করে দলে ফিরি। ঘরোয়া ক্রিকেট দারুণ একটি জায়গা পারফর্ম করার। নিজের খেলাটাকে বোঝার জন্য এটা দারুণ জায়গা এবং এখানে আপনি মানসম্পন্ন ক্রিকেটারদের বিপক্ষে খেলতে পারবেন। আমি আগামী মৌসুমে ভালো করতে চাই যাতে করে দ্রুতই জাতিয় দলে ফিরতে পারি।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা-রুপার দর কত
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম