‘ডমিঙ্গো বাংলাদেশের ক্রিকেটের জন্য আদর্শ না’
দক্ষিণ আফ্রিকান এই কোচকে জাতীয় দলের দায়িত্বটাই বুঝিয়ে দেয়া হয়েছিল। ২০১৯ সালের আগস্টে দায়িত্ব পান টাইগার ক্রিকেটের হেড কোচের।
তবে সময় যত গড়িয়েছে, এই প্রোটিয়ান কোচের ব্যর্থতার পাল্লা ততটাই ভারী হয়েছে। বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে কোনও পরিবর্তনের ছোঁয়া লাগাতে পারেননি তিনি। সফলতা বলতে দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ জয় আর নিউজিল্যান্ডে একটা টেস্ট জয়।
আর ব্যর্থতার গল্পে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের ভরাডুবি। এরপর থেকেই কথা ওঠে ডমিঙ্গোকে নিয়ে। বিসিবি সিদ্ধান্ত অনেকটা নিয়েই ফেলেছিল ডমিঙ্গোকে বিদায় করার কিন্তু চুক্তির মারপ্যাঁচে সে যাত্রায় বেঁচে যান।
তবে এবার আর রক্ষা পাচ্ছেন না এই প্রোটিয়া কোচ। বিশেষ করে জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি আর ওয়ানডে সিরিজে হারের পর। আসন্ন এশিয়া কাপ টি-টোয়েন্টি কাপে দলের সঙ্গে থাকা না থাকা নিয়েও উঠেছে প্রশ্ন।
এরই মাঝে কনসালটেন্ট হিসেবে দলের সঙ্গে যুক্ত হচ্ছেন ভারতীয় কোচ শ্রীধরন শ্রীরাম। যিনি অস্ট্রেলিয়া দলের অ্যাসিটেন্ট কোচ ছিলেন, আইপিএলের দল রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ব্যাটিং ও স্পিন কোচের দায়িত্বে। ছিলেন ভারত জাতীয় দলের সঙ্গেও।
তাকেই দায়িত্ব দেয়া হয়েছে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। তাই বলা হচ্ছে দলের সঙ্গে শ্রীরাম আর জেমি সিডন্স থাকায় এশিয়া কাপ পাঠানো হবে না রাসেল ডমিঙ্গোকে। এমন কী টি-টোয়েন্টি দলের কোচিং প্যানেল থেকেও বাদ পড়ার শঙ্কা রয়েছে তার।
এশিয়া কাপের বাকি আছে এক সপ্তাহ। আজ থেকে শুরু হয়েছে আনুষ্ঠানিক অনুশীলন। এদিন রাসেল ডমিঙ্গো মাঠে থাকলেও সময় পার করেছেন বল কুড়িয়ে। তাই অনেকটা পরিষ্কার, দলের সঙ্গে রাখা হচ্ছে না তাকে।
কেন রাখা হবে না ডমিঙ্গোকে এমন প্রশ্ন করা হয়েছিল দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনকে। উত্তরে তিনি জানান, রসেল ডমিঙ্গো বাংলাদেশের ক্রিকেটের জন্য আদর্শ না।
‘দেখেন প্রত্যেকটা মানুষেরই আসলে ডিফারেন্ট ফিলোসফি থাকে। আমার ফিলোসফির সঙ্গে আপনার ফিলোসফি মিলবে না। প্রত্যেকটা কোচের ফিলোসফি ভিন্ন। এখন ওর ফিলোসফি যেটা আমাদের ব্র্যান্ড অব ক্রিকেটকে স্যুট করছে না। যে সত্য কথা। এটা তো কথায় হবে না, আমরা পারফরম্যান্স করতে পারছি না টি-টোয়েন্টিতে। সুতরাং এখানে ভিন্ন ফিলোসফি আসলে অসুবিধা কি। আমার কথা হলো, যেটা দেশের ক্রিকেটের জন্য ভালো হয় সেটা অবশ্যই আমাদের নিতে হবে।’
ওয়ানডেতে বাংলাদেশ বেশ কয়েকবছর ধরেই ভালো খেলছে। টেস্ট কিংবা টি-টোয়েন্টি ক্রিকেটের গ্রাফ বরাবরই নিছের দিকে। তাই এই সময়টায় দুই ফরম্যাটে অনেক বেশি পরীক্ষা নিরীক্ষা করতে চান বলে কোচদেরও বাজিয়ে দেখতে চান বলে মত খালেদ মাহমুদের।
‘আমরা এশিয়া কাপ থেকে চিন্তা ভাবনা করছি, তো দেখা যাক সেটা কি হয় বা কতটুক কন্টিনিউ হয়। আমার মনে হয় এই ফরম্যাটে আমরা অনেক পরীক্ষা নিরীক্ষা করতে পারি। যেটা আমরা ওয়ানডেতে করতে পারি না। আমরা এটা টেস্ট ক্রিকেটে করতে পারি কেন না, এত বছরেও আমরা টেস্টে স্টেবল হতে পারিনি। এছাড়া সামনে যেহেতু এফটিপি অনেক বড় তাই আমাদের এসব ব্যাপারে চিন্তা করতেই হবে। প্লেয়ারদেরও যেমন ব্রেক দরকার, ম্যানেজমেন্ট বা কোচদেরও ব্রেক দরকার।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬)
- ভারতীয়দের দম্ভ চূর্ণ করে ভারতকে উড়িয়ে দিল আরব আমিরাত
- প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান, রাষ্ট্রপতি হচ্ছেন যিনি
- প্রধানমন্ত্রীর দায়িত্বে তারেক রহমান: বিএনপির মন্ত্রিসভায় থাকছেন যারা
- নতুন সরকারের শপথ পড়াবেন কে? জানুন সংবিধানের নিয়ম
- শপথের তারিখ চূড়ান্ত, জানুন কবে
- পোস্টাল ভোটে কপাল পুড়লো বিএনপির দুই প্রার্থীর, জিতলো জামায়াতের দুই প্রার্থী
- আজকের স্বর্ণের দাম: (রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬)
- জয়ের পরেই আ. লীগ অফিস খুললেন বিএনপি নেতা, ভিডিও ভাইরাল
- পাকিস্তান সিরিজের আগে বড় চমক: জাতীয় দলকে নিয়ে ওয়ানডে বিসিএল
- বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম
- একলাফে বাড়লো মালয়েশিয়ান রিংগিত রেট (১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- আজকের সৌদি রিয়াল রেট (১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- আজকের খেলার সময়সূচি:ভারত বনাম পাকিস্তান
- ওমানকে উড়িয়ে বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিশ্বরেকর্ড