ব্রেকিং নিউজ: তারকা ক্রিকেটার আফ্রিদিকে হারালো পাকিস্তান
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে জানিয়েছে অন্তত ৪-৬ সপ্তাহের বিশ্রামে থাকতে হবে আফ্রিদিকে। এই পেসার স্ক্যান ও বর্তমান রিপোর্ট হাতে আসার পরই তাকে নিয়ে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছে পাকিস্তান দলের মেডিক্যাল টিম।
ধারণা করা হচ্ছে নিউজিল্যান্ড ও বাংলাদেশকে নিয়ে অক্টোবরে মাঠে গড়ানো ত্রিদেশীয় সিরিজ দিয়ে আবারও মাঠে ফিরতে পারেন আফ্রিদি। সেই সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাকে নিয়ে দল সাজানোর পরিকল্পনা রয়েছে পাকিস্তানের টিম ম্যানেজমেন্টের।
সর্বশেষ শ্রীলঙ্কা সফরে প্রথম টেস্টে হাঁটুর চোটে পড়েছিলেন আফ্রিদি। এই চোটের কারণে সেই টেস্ট তো বটেই সিরিজের দ্বিতীয় টেস্টেও মাঠে নামতে পারেননি। প্রায় মাস খানেক অপেক্ষায় থাকলেও চোটের অগ্রগতি হয়নি। ফলে তাকে আবারও পরীক্ষা-নীরিক্ষার জন্য পাঠায় পাকিস্তান দলের মেডিক্যাল টিম।
এ প্রসঙ্গে পিসিবির প্রধান মেডিক্যাল অফিসার ডাঃ নাজিবউল্লাহ সমর বলেন, 'শাহীনের সঙ্গে আমার কথা হয়েছে এবং সে এই খবর নিয়ে হতাশ। কিন্তু সে একজন তরুণ খেলোয়াড়, সে শক্তিশালী হয়ে ফিরে এসে দেশকে এবং নিজের দলকে প্রতিনিধিত্ব করবে। সে পুনর্বাসনে ইতোমধ্যে উন্নতি করেছে। এখন এই ব্যাপারটি স্পষ্ট যে তার সেরে উঠতে আরও সময় লাগবে এবং সে সম্ভবত অক্টোবরে প্রতিযোগীতামূলক ক্রিকেটে ফিরবে।'
পুনর্বাসনের পুরো সময় আফ্রিদি পাকিস্তান দলের সঙ্গেই থাকবেন। দ্রুতই তার বিকল্প ক্রিকেটার ঘোষণা করার কথা রয়েছে পিসিবির। সোমবার পাকিস্তান দল আরব আমিরাতে পা রাখবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে