কার্তিকের উদাহরণ টেনে মোসাদ্দেককে নিয়ে যা বললেন ওয়াসিম জাফর
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ৩১ বলে চারটি চার ও একটি ছক্কায় অপরাজিত ৪৮ রান করেন মোসাদ্দেক। বাংলাদেশের সংগ্রহ পৌঁছে যায় ১২৭-এ। লাল-সবুজের দল সেই ম্যাচটি হারে সাত উইকেটের বড় ব্যবধানে।
শ্রীলঙ্কার বিপক্ষে ৯ বলে চারটি চারে অপরাজিত ২৪ রান করেন মোসাদ্দেক। তার দারুণ ফিনিশিংয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় সাত উইকেটে ১৮৩ রানে। যদিও বোলারদের ব্যর্থতায় এই ম্যাচও হারে বাংলাদেশ। এবার হারে দুই উইকেটে।
দুই ম্যাচের দুটিতেই সাত নম্বরে নামা মোসাদ্দেককে কি আগামীতে আরও উপরে খেলানো উচিত? এমন এক প্রশ্নের জবাব দিতে গিয়ে কার্তিকের উদাহরণ টেনে আনেন ওয়াসিম জাফর।
ভারতের সাবেক ওপেনার বলেন, 'মনে হয় না। ভারত যেভাবে ফিনিশার হিসেবে দীনেশ কার্তিককে খেলায় আমার মনে হয় বাংলাদেশও কোনো না কোনোভাবে তাকে (মোসাদ্দেক) সেই ভূমিকায় দেখতে চায়। আমার মনে হয়, এই ভূমিকা তাকে বলে দেয়া হয়েছে। তাই আমার মনে হয় তাকে উপরে খেলানো হবে না।'
'উপরে খেলার মতো অনেক ব্যাটার আছে। আপনি চাইবেন নিচের দিকে নেমে কেউ দারুণ সব শট খেলুক বা যাদের পাওয়ার শট খেলার সামর্থ্য আছে তারা সেখানে খেলুক। তো আমার মনে হয় না তারা (টিম ম্যানেজমেন্ট) তাকে উপরে খেলাবে।'
২০১৯ সালেই ভারতের জাতীয় দল থেকে একরকম বাদ পড়েছিলেন কার্তিক। ধরা হচ্ছিল, আর কখনোই আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে না এই উইকেটরক্ষক ব্যাটারকে। কিন্তু আইপিএলে অসাধারণ পারফরম্যান্স করে ঠিকই জাতীয় দলে ফিরেন কার্তিক।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা