দুই নম্বরে সাকিব আল হাসান
যেখানে অস্ট্রেলিয়া বিশ্বকাপে অংশগ্রহণ করার দলের শীর্ষ ৮ অধিনায়কের সম্পদের তালিকা প্রকাশ করেছে তারা। এদের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান।
কেন্দ্রীয় চুক্তি, পৃষ্ঠপোষকদের চুক্তি ও বিশ্বের বিভিন্ন প্রান্তের ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা বাবদ বড় অঙ্কের অর্থ আয় করেন তারকা ক্রিকেটাররা। ক্রিকেটারদের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয় সাকিব আল হাসান।
এই মুহূর্তে ১২ টির ও বেশি প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ রয়েছেন সাকিব আল হাসান। শুধু তাই নয় ব্যক্তিগত অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে সাকিবের। বাংলাদেশে বর্তমান ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে ধনী ক্রিকেটার সাকিব।
শুধু তাই নয় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করা অধিনায়কদের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। প্রথম স্থানে রয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তার বর্তমান সম্পদের পরিমাণ ২৪৩ কোটি টাকা। দ্বিতীয় স্থানে রয়েছেন সাকিব আল হাসান।
প্রতিবেদন অনুযায়ী তার বর্তমান সম্পদের পরিমাণ ২২২ কোটি টাকা। এছাড়াও তৃতীয় স্থানে থাকা ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলারের মোট সম্পদের পরিমাণ ১০১ কোটি টাকা। এরপরে রয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ।
তার মোট সম্পদের পরিমাণ ৮১ কোটি টাকা। নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন ৬৫, দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা ৫০, পাকিস্তানের অধিনায়ক বাবরাজম ৪০ এবং আফগানিস্তানের অধিনায়ক মোঃ নবীর সম্পদের পরিমাণ ১২ কোটি টাকা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দেশের যেসব এলাকায়
- আজকের খেলার সময়সূচি: রিয়াল বনাম বায়ার্ন
- ড্র করলেই ইতিহাস! বাংলাদেশের সামনে বিশ্বকাপ খেলার সুযোগ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬)
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- বিসিবিতে বড় ধামাকা: তামিম ইকবালকে নতুন সভাপতি ঘোষণা
- এডহক কমিটিতে থাকা কি নির্বাচনে অংশ নিতে পারবে?
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো
- মাদ্রিদ বধের ছকে বায়ার্ন: খেলবেন কি হ্যারি কেইন?
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৭ এপ্রিল ২০২৬)
- অন্য দেশে জন্মেও যারা বিশ্বকাপ জেতালেন: অজানা ইতিহাস
- নতুন এডহক কমিটির প্রথম সভা আজকেই