অবশেষে পয়েন্টের খাতা খুললো বাংলাদেশ লিজেন্ডস
রোববার রাতে ভারতীয় লিজেন্ডস দলের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি ভেসে গেছে বৃষ্টিতে। আগে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১২১ রানের সংগ্রহ পেয়েছিল বাংলাদেশ। জবাবে ভারতীয়রা ৪ ওভারে এক উইকেট হারিয়ে ২৯ রান করতেই নামে বৃষ্টি। ফলে পরিত্যক্ত হয়ে যায় ম্যাচ।
আর এক ওভার বেশি খেলা হলেই অবশ্য বৃষ্টি আইনে হারতে হতো বাংলাদেশকে। যথাসময়ে নেমে আসা বৃষ্টি বাংলাদেশকে নিশ্চিত পরাজয়ের হাত থেকে বাঁচিয়ে দিয়েছে। মঙ্গলবার নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কা লিজেন্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। যা মূলত নিয়মরক্ষার ম্যাচ।
দেরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২৩ রান করেন ধীমান ঘোষ। এছাড়া আফতাব আহমেদ ১৪ বলে ২০, ডলার মাহমুদ ৯ বলে ১৬ ও আব্দুর রাজ্জাক করেন ৭ বলে ১৩ রান।
ভারতের পক্ষে ৩৬ রান দিয়ে ৩ উইকেট নেন বাঁহাতি স্পিনার প্রজ্ঞান ওঝা। এছাড়া বিনয় কুমার ও অভিমান্যু মিথুনের শিকার দুইটি করে উইকেট। কিপটে বোলিংয়ে চার ওভারে মাত্র ১২ রান দেন রাহুল শর্মা। তার একমাত্র শিকারে পরিণত হন ইলিয়াস সানি।
পরে ব্যাট করতে নেমে আব্দুর রাজ্জাকের বলে সরাসরি বোল্ড হয়ে যান নামান ওঝা। তিনি করেন ১১ রান। এছাড়া সুরেশ রায়না ১০ ও সুব্রিমানিয়াম বদ্রিনাথ ১ রানে অপরাজিত থাকেন। আব্দুর রাজ্জাক দুই ওভারে ১০ রানে নেন এক উইকেট। শরীফ দুই ওভারে দেন ১৫ রান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা