নেইমারকে নিয়ে ভবিষ্যৎবাণী করলেন কাকা
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কায় দেওয়া সাক্ষাৎকারে নিজের প্রিয় খেলোয়াড় বাছাই করার সময় দ্বিতীয়বার ভাবেননি কাকা। সরাসরি নেইমারের নামই বলেছেন। ২০১৮ বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে না পারলেও, এবার এক ঝাঁক তরুণ প্রতিভা নিয়ে নেইমার ব্রাজিলকে এগিয়ে নেবেন বলে মনে করেন কাকা।
তিনি বলেছেন, ‘আমি জানি না এটি ব্যক্তিগত গভীর সম্পর্কের কারণে কী না... তবে আমি নেইমারের খেলার ধরন অনেক ভালোবাসি। অবশ্যই কাইলিয়ান এমবাপে, লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদোর খেলা দেখতেও ভালো লাগে। তবে প্রিয় হিসেবে নেইমারের কথাই বলবো।’
আসন্ন বিশ্বকাপে দলের নেতা হবেন নেইমার, এমন কথা জানিয়ে কাকা বলেন, ‘কাতার বিশ্বকাপ ব্রাজিলের নেতা হতে চলেছে নেইমার। তবে তার সঙ্গে যেনো ভিনিসিয়াসের মতো খেলোয়াড়রা থাকে এটিও নিশ্চিত করতে হবে।’
কাকা আরও বলেন, ‘২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে নেইমার একাই ছিল স্বপ্নসারথি। তবে এবার আমাদের ভিনি, রাফিনহা, রিচার্লিসন, অ্যান্টনিরা আছে। যারা শুধু সম্ভাবনাময় নয়, বাস্তব প্রতিভাবান। এতে নেইমারের ওপর চাপ কমবে। যা আমাদের দলের জন্য ভালো।’
এসময় ব্রাজিলের আরেক রদ্রিগোর প্রশংসায় তিনি বলেন, ‘রদ্রিগো অসাধারণ। ব্রাজিলে এখনও নিশ্চয়ই আলোচনা চলছে তাকে বিশ্বকাপে নেওয়া হবে কি না। তবে আমি নিশ্চিত সে অগ্রাধিকার পাবে। আমি নিজেও ২০ বছর বয়সে বিশ্বকাপ খেলেছি। আর রদ্রিগো এখন রীতিমতো তারকা খেলোয়াড়।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা