অবশেষে জানা গেল যে কারণে বিপিএলে দল পায়নি সাকিব
যেখানে নেই সাকিব আল হাসানের ব্যবসায়িক প্রতিষ্ঠান মোনার্ক মার্ট বা মোনার্ক হোল্ডিংস। অথচ আয়োজক কমিটি জানানোর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে বিপিএলে সাকিবের ফ্র্যাঞ্চাইজি নিয়ে বেশ ভালোভাবেই আলোচনা হচ্ছিল।
অথচ বিপিএলে দল পাওয়ার জন্য আবেদনই করেননি সাকিব নিজে কিংবা তার ব্যবসায়িক প্রতিষ্ঠানও। এমনটাই জানিয়েছে বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। আজ (২৬ সেপ্টেম্বর) গণমাধ্যমে আলোচনার সময় মল্লিক বলেন,
‘ফ্র্যাঞ্চাইজি দেয়ার ক্ষেত্রে অতীতে যারা বিপিএলের সঙ্গে ছিল তাদেরই অগ্রাধিকার দেওয়া হয়েছে। এছাড়া সাকিব আল হাসান তার নিজ নামে কোনো ফ্র্যাঞ্চাইজির আবেদনই করেননি।’
অবশ্য আবেদন করলেও ফ্র্যাঞ্চাইজির মালিক হতে পারতেন না সাকিব। বিপিএলের নীতিতেই নেই সেই নিয়ম। বিষয়টি জানিয়ে ইসমাইল হায়দার মল্লিক আরও যোগ করেন, ‘কোনো খেলোয়াড় বিপিএলে অংশ নেওয়ার পাশাপাশি ফ্র্যাঞ্চাইজির মালিক হতে পারবে না।’
এবারের আসরে ফ্র্যাঞ্চাইজি হওয়ার জন্য মোট ১১টি প্রতিষ্ঠান আবেদন করেছে বলে জানিয়েছে বিপিএলের গভর্নিং কাউন্সিল। এরমধ্যে নিজেদের পছন্দে ৭টি প্রতিষ্ঠানকে বেছে নিয়েছে আয়োজক কমিটি। এরমধ্যে ৬টি প্রতিষ্ঠান ছিল পুরানো, ১টি নতুন। এদের মধ্যে কেউ শেষ পর্যন্ত ১৫ দিনের মধ্যে টাকা জমা দিতে বা দল গড়তে ব্যর্থ হলে বাকি ৪ প্রতিষ্ঠানের মধ্যে যেকেউ সুযোগ পেতে পারে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা