আগামীকাল নেপালের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, দেখেনিন সময়
মেয়েরা নেপালকে হারিয়ে সাফ জিতেছে। জামালরা কি পারবে নেপালকে হারাতে? কিছুদিন ধরে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ফুটবল অঙ্গনে। সাবিনাদের অসাধারণ সাফল্যের পর জামালদের ওপর ম্যাচ জেতার বাড়তি চাপ। না জিতলে চারদিক থেকে সমালোচনার তীর ছুটতে থাকবে।
সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে একটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ২২ সেপ্টেম্বর কম্বোডিয়ায় স্বাগতিকদের ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। এবার জামাল ভূঁইয়াদের সামনে নেপাল পরীক্ষা। মঙ্গলবার কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে নেপালের বিপক্ষে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল পৌনে ৬টায়।
সোমবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা এবং অধিনায়ক জামাল ভূঁইয়া একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হবে বলে আশা প্রকাশ করেছেন।
জামাল ভূঁইয়া বলেন, ‘এই দুই ম্যাচের জন্য আমাদের প্রস্তুতি ভালো। আমরা কম্বোডিয়ায় ম্যাচ খেলে এসেছি এবং নেপালের বিপক্ষে ম্যাচ খেলতে প্রস্তুত। তিনি নেপালকে সম্মান রেখেই বলেছেন, আমাদের আত্মবিশ্বাস আছে। তবে নেপাল হোম টিম, তাদের আমরা সম্মান করেই খেলতে নামবো। আমরা এই ম্যাচের জন্য প্রস্তুত।’
এই মাঠে বাংলাদেশের মেয়েরা ইতিহাস গড়েছে উল্লেখ করে জামাল ভূঁইয়া বলেছেন, ‘কয়েকদিন আগে এই মাঠে ইতিহাস গড়ে গেছে আমাদের নারী ফুটবল দল। আমরা তার পুনরাবৃত্তি ঘটাতে চাই। আমরা আশাবাদী।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে