বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের আগে দল পেলেন সাবেক অধিনায়ক মাশরাফী
এদের মধ্যে নতুন প্রতিষ্ঠান হিসেবে এবার দল পেয়েছে ফিউচার স্পোর্টস লিমিটেড। যারা সিলেট ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব নিচ্ছে। নতুন এই দলের সঙ্গে যুক্ত হচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।
বিষয়টি এখনো অফিসিয়ালি ঘোষণা করা না হলেও ঘনিষ্ঠ সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। যেখানে জানা গেছে, আসছে বিপিএলে সিলেট দলের অধিনায়ক হিসেবে থাকবেন মাশরাফী। কেবল দলকে নেতৃত্ব নন, সাবেক এই সফল অধিনায়ক ফ্র্যাঞ্চাইজিটির মেন্টর হিসেবেও দায়িত্ব পালন করবেন।
মাশরাফীর নেতৃত্বেই দল গোছাবে দলটি। এছাড়াও সিলেট ফ্র্যাঞ্চাইজির প্রধান কোচের ভূমিকায় দেখা যেতে পারে ভারতের সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফর। তার ডেপুটি কোচ হিসেবে থাকবেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার রাজিন সালেহ।
মাশরাফী বিপিএলের একমাত্র অধিনায়ক হিসেবে চারটি শিরোপা জিতেছেন। এছাড়াও ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপেও শিরোপা জিতেছিল মাশরাফীর নেতৃত্বাধীন জেমকন খুলনা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live