সাউথ আফ্রিকা সিরিজ দুই তারকা ক্রিকেটারকে হারালো ভারত
সোমবার কেরালায় পৌঁছেছে ভারত দল। সেখানেই বুধবার হবে প্রথম ম্যাচ। তবে দলের সঙ্গে যাননি শামি এবং হুদা।অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের স্কোয়াডে থাকলেও খেলার সুযোগ পাননি হুদা। টিম ম্যানেজমেন্টের প্রথম পছন্দের তালিকায় না থাকায় একাদশে সুযোগ মেলেনি তার।
হায়দরাবাদে রোববার সিরিজ নির্ধারণী ম্যাচে খেলার জন্য অবশ্য যথেষ্ট ফিট ছিলেন না হুদা। যদিও তার চোট নিয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই)। টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৫ সদস্যের দলেও আছেন এই অলরাউন্ডার।
আর শামি বিশ্বকাপের মূল দলে সুযোগ না পেলেও আছেন রিজার্ভ হিসেবে। গত এশিয়া কাপ ও বিশ্বকাপের দলে অভিজ্ঞ এই পেসারকে না রাখায় আলোচনা-সমালোচনাও হয়েছে অনেক।
শামির বদলে অস্ট্রেলিয়া সিরিজে ডাক পাওয়া উমেশ যাদব দলের সঙ্গে কেরালায় গেছেন। তিনি দক্ষিণ আফ্রিকা সিরিজেরও দলে থাকবেন বলে ধারণা করা হচ্ছে।
তাছাড়া শাহবাজ আহমেদ এবং শ্রেয়াস আইয়ারকে দলে নেয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। তবে তারা বদলি খেলোয়াড় নাকি শুধু রিজার্ভ হিসেবে, এ প্রসঙ্গে এখনও বিসিসিআইয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা