মাঠে নামছে ব্রাজিল, আর্জেন্টিনা, দেখেনিন সময়
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ (২৭ সেপ্টেম্বর) রাতে মাঠে নামবে ব্রাজিল। সেলেসাওদের প্রতিপক্ষ দুর্বল তিউনিসিয়া। বাংলাদেশ সময় রাত ১২টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।
প্যারিসের পার্ক দে প্রিন্সেসে মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশ থেকে কোনো টিভি চ্যানেলে খেলাটি সরাসরি দেখা যাবে না। তবে অনলাইন স্ট্রিমিংয়ের সাইটগুলোতে দেখা যাবে ম্যাচটি।
তিউনিসিয়ার বিপক্ষে ম্যাচটি ব্রাজিলের জন্য বিশ্বকাপের আগে সর্বশেষ আন্তর্জাতিক কোনো ম্যাচ। এরপর সরাসরি বিশ্বকাপের মঞ্চে সার্বিয়ার বিপক্ষে ২৫ নভেম্বর মাঠে নামবে নেইমাররা।
এদিকে রাতে ব্রাজিলের ম্যাচের রেশ না কাটতেই ভোরে মাঠে নামবে আর্জেন্টিনাও। নিজেদের প্রীতি ম্যাচ খেলতে মেসিরা নামবে দুর্বল জ্যামাইকার বিপক্ষে। ব্রাজিল ম্যাচের মতো আর্জেন্টাইনদের ম্যাচও সরাসরি সম্প্রচার করবে না বাংলাদেশের কোনো টিভি চ্যানেল।
আর্জেন্টিনা-জ্যামাইকার মধ্যকার ম্যাচটি নিউজার্সির রেড বুল স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ সময় ২৮ সেপ্টেম্বর ভোর ৬টায়। এদিকে ব্রাজিল বিশ্বকাপের আগে আজই শেষ ম্যাচ খেললেও আর্জেন্টিনা মাঝে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে।
নভেম্বরের ১৬ তারিখে সেই ম্যাচটিতে আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে মেসিরা। এদিকে জ্যামাইকার বিপক্ষে আজ মাঠে নামার আগে টানা ৩৪ ম্যাচ অপরাজিত আছে লিওনেল স্কালোনির দল। আজ জিতলেই সংখ্যাটা ৩৫-এ গিয়ে ঠেকবে। সেক্ষেত্রে টানা অপরাজিত থাকার রেকর্ডে আরও ৪টি ম্যাচে নিজেদের ধারাবাহিকতা ধরে রাখতে হবে আলবেসেলেস্তেদের।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা