বিয়ে করলেন বিশ্বকাপজয়ী বাংলাদেশী ক্রিকেটার
পাত্রী শামীমেরই দীর্ঘদিনের প্রেমিকা ইউসরা জাহান নূর। তিনি ইউনিভার্সিটি অব লন্ডনের অধীনে আইন বিষয়ে পড়ালেখা করছেন। শামীম নিজের স্ত্রীর সঙ্গে ছবি ফেসবুক পেইজে প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন,
'সহপাঠী থেকে গেমমেট এবং অবশেষে আত্মার বন্ধু। আলহামদুলিল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।'
বামহাতি এই হার্ডহিটিং ব্যাটসম্যান বাংলাদেশকে প্রথম বৈশ্বিক শিরোপা এনে দেওয়ার অন্যতম নায়ক। হার্ডহিটার এই ব্যাটসম্যান ব্যাট হাতে যেমন বিধ্বংসী বল হাতেও অফস্পিনে বেশ কার্যকরী। বাংলাদেশের প্রথম বিশ্বজয়ের মঞ্চে ব্যাট হাতে অসাধারণ কিছু না করতে পারলেও বল হাতে গুরুত্বপূর্ণ ৫ উইকেট তুলে নিয়েছিলেন শামীম।
হার্ডহিটিং অ্যাবিলিটির কারণে বাংলাদেশের টি-টোয়েন্টি দলেও অভিষেক হয়েছে শামীমের। ইতোমধ্যে একটি বিশ্বকাপও খেলা হয়ে গেছে এই অলরাউন্ডারের। যদিও জাতীয় দলের সিনিয়রদের জার্সিতে এখনো নিজেকে মেলে ধরতে পারেননি খুব একটা। এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে করেছেন ১২৪ রান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন