নিজের নতুন রূপ নিয়ে যা বললেন মিরাজ
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ টি-২০ সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া মিরাজ ব্যাট হাতে ওপেনার হিসেবে নেমে ৩৭ বলে ৫টি চারে ৪৬ রান করেন। বল হাতে উইকেট না পেলেও ২ ওভারে ১২ রান দেন তিনি।
তবে দলের পক্ষে সর্বোচ্চ রান করার সুবাদে ম্যাচ সেরা হন মিরাজ। তিনি বলেন, টিম ম্যানেজমেন্ট তার উপর বিশ্বাস রেখেছে বলেই নিজের উপর আত্মবিশ্বাস রাখতে পারছেন।
আবর আমিরাতের বিপক্ষে ম্যাচ শেষে মিরাজ বলেন, ‘খুব ভালো লাগছে। সবচেয়ে বড় কথা আমাকে বিশ্বাস করা হয়েছে। যখন আমাকে বিশ্বাস করা হয়েছে, তখন আমিও নিজেকে বিশ্বাস করতে বাধ্য হয়েছি। তাই এটা খুব গুরুত্বপূর্ণ ছিল যে সবাই আমাকে বিশ্বাস করেছে এবং সবার বিশ্বাস থেকে আমার নিজেরও বিশ্বাস চলে আসে।’
আরব আমিরাত সফরটি বাংলাদেশ দলের জন্য বাড়তি আত্মবিশ্বাস হিসেবে কাজ করবে বলে জানান মিরাজ। এই সিরিজের অনুশীলনে অনেক বেশি সুযোগ-সুবিধা পাওয়া গেছে, যা দলের জন্য উপকারী ছিলো। নিউজিল্যান্ড সফর ও বিশ্বকাপের আগে এই প্রস্তুতিটা গুরুত্বপূর্ণ ছিলো বলে জানান তিনি।
মিরাজ বলেন, ‘প্রস্তুতিটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমরা যেখানে অনুশীলন করেছি, সুযোগ-সুবিধা পেয়েছি তা অনেক ভালো ছিল। আমরা যে ম্যাচ দু’টা খেলেছি বিশ্বকাপে যাওয়ার আগে প্রত্যেকটা প্লেয়ারের জন্য আত্মবিশ্বাস হিসেবে কাজ করবে। এটা খুব গুরুত্বপূর্ণ ছিল। এই সাতটা দিন আমাদের প্লেয়াররা ভালোভাবে কাজে লাগিয়েছে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা