ভারতকে হুমকি দিলেন পাকিস্তানি পেসার
সেটিও ২০২১ সালে দুবাইয়ে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে, দুই দলের সর্বশেষ বিশ্বমঞ্চের সাক্ষাতে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে আবারও মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। দুই চির প্রতিদ্বন্দ্বীর হাইভোল্টেজ সেই ম্যাচটি মাঠে গড়াবে আগামী ২৩ অক্টোবর।
বহুল প্রতিক্ষীত সেই ম্যাচটির আগে ভারতকে হুমকি দিয়ে রেখেছেন পাকিস্তানের পেসার হারিস রউফ। ভারত-পাকিস্তানের সেই ম্যাচটি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে হবে। যেই মাঠকে নিজের ঘরের মাঠ দাবি করেছেন হারিস। বিগ ব্যাশ লিগে মেলবোর্ন স্টার্সের হয়ে লম্বা সময় ধরে খেলছেন এই পাকিস্তানি পেসার। তাই মেলবোর্ন মাঠ বেশ ভালোই চেনা হারিসের।
সে জন্য ভারতের বিপক্ষে নিজের সেরাটা দিতে পারবেন জানিয়ে এই পাকিস্তানের পেসার কিছুটা হুমকি দিয়েই ভারতের উদ্দেশ্যে বলেন, ‘আমি যদি সেরাটা দিতে পারি, তারা (ব্যাটসম্যানরা) আমাকে সহজে খেলতে পারবে না। আসছে বিশ্বকাপের ম্যাচটিকে (ভারতের বিপক্ষে) নিয়ে আমি খুবই খুশি, কারণ এটা হবে মেলবোর্ন ক্রিকেট মাঠে।
এটা আমার ঘরের মাঠ, কারণ আমি মেলবোর্ন স্টার্সের হয়ে খেলি। এখানকার কন্ডিশন কেমন এই ধারণা আমার আছে। ভারতের বিপক্ষে কেমন বোলিং করব, আমি এরই মধ্যে পরিকল্পনা করা শুরু করে দিয়েছি।
ব্যাটসম্যানরাও বোলারদের পড়ার চেষ্টা করে। তাই ব্যাটসম্যানদের জন্য কাজটা কঠিন করে তুলতে বিভিন্ন জিনিস চেষ্টা করতে হয়। ভারতের বিপক্ষে গত বিশ্বকাপের ম্যাচে আমি চাপে ছিলাম। কিন্তু সবশেষ দুই ম্যাচে (এশিয়া কাপে) কোনো চাপই অনুভব করিনি। জানি, যদি আমার সেরা বলটি করতে পারি তারা আমাকে সহজে খেলতে পারবে না।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live