এশিয়া কাপ: শেষ হলো ভারত বনাম শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
সিলেটের আউটার স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ভারতের সংগ্রহ ছিল ৬ উইকেটে ১৫০ রান। জবাবে শুরুটা আশা জাগানিয়া হলেও ১৮.২ ওভারে ১০৯ রানে গুটিয়ে গেছে শ্রীলঙ্কা। যার সুবাদে ৪১ রানের সহজ জয় পেয়েছে হারমানপ্রিত কৌরের দল।
ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে হতাশ করেন ভারতের দুই ওপেনার স্মৃতি মান্ধানা (৬) ও শেফালি ভার্মা (১০)। তবে তৃতীয় উইকেট জুটিতে দলকে সঠিক পথে ফেরান অধিনায়ক হারমানপ্রিত ও ম্যাচসেরার পুরস্কার জেতা ডানহাতি ব্যাটার জেমাইমা রদ্রিগেজ।
দুজন মিলে মাত্র ১১.৪ ওভারে গড়েন ৯২ রানের জুটি। হারমানের ব্যাট থেকে আসে ৩০ বলে ৩৩ রান। তবে ফিফটি পেরিয়ে ক্যারিয়ারসেরা ইনিংস খেলেন জেমাইমা। দীর্ঘ ইনজুরি কাটিয়ে ফেরা এ টপঅর্ডার ব্যাটার করেন ৫৩ বলে ৭৬ রান। যেখানে ছিল ১১ চারের সঙ্গে একটি ছক্কা।
শ্রীলঙ্কার পক্ষে তিনটি উইকেট নেন ওশাদি রানাসিংহে।
পরে রান তাড়া করতে নেমে পাওয়ার প্লে'র ৬ ওভারে ৪৩ রান তুলে নিয়ে ইতিবাচক শুরু করে শ্রীলঙ্কা। কিন্তু কেউই বড় ইনিংস খেলতে না পারায় ক্রমেই পিছিয়ে পড়ে তারা। সর্বোচ্চ ৩০ রান করেন হাসিনি পেরেরা। এছাড়া হারশিতা সামারাবিক্রম করেন ২৬ রান।
সোমবার মালয়েশিয়ার বিপক্ষে নিজেদের পরের ম্যাচ খেলবে ভারত। পরদিন থাইল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার দ্বিতীয় ম্যাচ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live