আমার খেলাটা আমিই সবচেয়ে ভালো বুঝি: বুমরাহ
ক্রিকেটে প্রত্যেকের বাজে দিন আসতেই পারে। তবে একটি বাজে দিন গেলে এটা নিয়ে পড়ে না থেকে ফলাফলকেই বেশি গুরুত্ব দেন তিনি। এভাবেই নিজেকে প্রতিনিয়ত চাঙ্গা রাখেন ভারতের এই পেসার।
এ প্রসঙ্গে বুমরাহ বলেন, 'আমার যদি বাজে দিন যায়, আমি সবকিছু থেকে কিছুক্ষণের জন্য বিরত থাকি। আমার মনে যদি এটা নিয়ে ভাবনা আসে তাহলে আমি ভাবনা অন্য দিকে ঘুরিয়ে দেই। এরপর আমি যখন স্বাভাবিক হই, আমি এগুলো নিয়ে বিশ্লেষণ করি। ভালো দিন বা খারাপ দিন যাই হোক আমি বিশ্লেষণ করি এবং আমি নিজেকে বলি মনে রাখতে হবে কি ফলাফল হয়েছে।'
২০১৬ সালে ভারতের হয়ে অভিষেকের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি বুমরাহকে। প্রতিনিয়ত পারফর্ম করে তিনি নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। সীমিত ওভারের ক্রিকেটে ভারতের অন্যতম সেরা পেসারও ধরা হয় তাকে। খারাপ সময় গেলেও অন্যদের মতামতের চেয়ে নিজের মূল্যায়নকেই বেশি গুরুত্ব দেন তিনি।
বুমরাহর ভাষ্য, 'আমি আমার নিজের মূল্যায়নের ওপর নির্ভর করি, কিন্তু যখন আমার কাছে উত্তর না থাকে তখন আমি এমন লোকদের দিকে তাকাই যাদের আমি বিশ্বাস করি এবং যাদের ওপর আমার বিশ্বাস আছে। তারপর আমি কোচের কাছে যাই এবং পরামর্শ চাই। কিন্তু এর পরে আমি জিনিসগুলো বাছাই করি। কারণ দিন শেষে আমি আমার খেলাটা সবার চেয়ে ভালো বুঝি। আমি আমার নিজের মতো করে ক্যারিয়ার তৈরি করেছি।'
বুমরাহ জানিয়েছেন, ছোটোবেলা থেকেই ক্রিকেটের প্রতি তার ভালোবাসার শুরু। যখন তিনি ক্রিকেট খেলা শুরু করেন তখন তিনি বুঝতে পারেন একমাত্র ক্রিকেটেই তিনি দুর্দান্ত। সেই উপভোগের মন্ত্রেই ক্রিকেট চালিয়ে যেতে চান তিনি।
বুমরাহ বলেন, 'আমার জন্য ক্রিকেট একটি নিরাপদ জায়গা। আমি যখন ছোটো ছিলাম আমি কোথায় আনন্দ পেয়েছি? আমি যখন আমার বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলতাম। যখন আমি ক্রিকেট খেলতাম আমি মনে করতাম এটা এমন একটা জিনিস যেটায় আমি দুর্দান্ত।'
'এটা আমার একটা স্বস্তির জায়গা এবং এটা আমাকে আনন্দ দেয়। আমি ক্রিকেট উপভোগ করি। সেটা যেকোনো ভিন্ন পরিস্থিতি হোক না কেন। বিভিন্ন ব্যাটারকে কীভাবে আউট করা যায়, বিভিন্ন পরিস্থিতিতে অনুশীলন করা এবং যখন বোলিং করি তখন যে সব প্রশ্ন আসে সেগুলোও।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- রোনালদোর মাইলফলক থেকে ৬ গোল বাদ পড়ায় তোলপাড়
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দেশের যেসব এলাকায়
- বিসিবিতে বড় ধামাকা: তামিম ইকবালকে নতুন সভাপতি ঘোষণা
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো
- বার্সেলোনা বনাম আতলেতিকো: সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- এডহক কমিটিতে থাকা কি নির্বাচনে অংশ নিতে পারবে?
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৭ এপ্রিল ২০২৬)
- পিএসজি বনাম লিভারপুল: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- সংসদে নতুন আইন পাস: আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ বন্ধ
- নতুন এডহক কমিটির প্রথম সভা আজকেই
- ১০ জনের বার্সাকে হারিয়ে সেমিফাইনালের পথে অ্যাতলেটিকো