টটেনহ্যামকে উড়িয়ে দিয়ে শীর্ষস্থানে আর্সেনাল
শেষবার এমিরেটসে আর্সেনালের শো-কেশে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা এসেছিল ২০০৩-০৪ মৌসুমে। ম্যানেজার হিসেবে সেই সাফল্যের সাক্ষী ছিলেন আর্সেন ওয়েঙ্গার। দু’দশক পরে সেই সোনালি সাফল্য কি আবারও ফিরতে যাচ্ছে এমিরেটস স্টেডিয়ামে?
চলতি মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েঙ্গারের উত্তরসূরি হিসেবে দায়িত্ব তুলে নেওয়া মাইকেল আর্তেতার দল ধারাবাহিক সুন্দর ফুটবল উপহার দিয়ে চলেছে। শনিবার ঘরের মাঠে গ্যাব্রিয়েল হেসুসদের দাপটের কাছে মাথা নত করল আন্তোনিয়ো কন্তের টটেনহ্যাম হটস্পার।
এই জয়ের ফলে আর্সেনালের পয়েন্ট এখন ৮ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে আর্সেনাল শীর্ষস্থান ধরে রাখলো। সমসংখ্যক ম্যাচ খেলে ১৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে হ্যারি কেনদের টটেনহ্যাম।
গত মাসে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে ব্রাজিল জাতীয় দলে ডাক পাননি গ্যাব্রিয়েল হেসুস। সেই হতাশ থেকেই হয়তো নিজেকে আরও বেশি প্রমাণ করার তাগিদ অনুভব করেন। তার বার্তা ছিল এমন, নিজেকে আরও তীক্ষ্ণ করে কাতারে ঝলসে উঠবেন।
শনিবার সেটাই করে দেখালেন। নেতৃত্ব দিলেন আর্সেনালের দুর্দান্ত জয়ে। ৪৯ মিনিটে নিজে গোল করলেন। এ ছাড়া পুরো ম্যাচে প্রবল চাপে রেখে দিলেন টটেনহ্যাম রক্ষণকে। কন্তের দলের বিপদ আরও বেড়ে যায় ৬২ মিনিটে এমার্সন রয়্যাল লাল কার্ড দেখে মাঠ ছেড়ে যাওয়ায়। এরপরই আর্সেনালের হয়ে তৃতীয় গোল করেন গ্রানিত জাকা। দলের পক্ষে প্রথম গোল পার্তের ম্যাচের ২০ মিনিটে। টটেনহ্যামের হয়ে ৩১ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন হ্যারি কেন।
ম্যাচের পরে আর্তেতা বলেন, ‘এই মৌসুমের শুরু থেকে ফুটবলাররা এটা বিশ্বাস করতে শুরু করেছে যে, আর্সেনাল যে কোনও দলকে পরাস্ত করার ক্ষমতা রাখে। আট ম্যাচে সাত জয় সেই আত্মবিশ্বাসেরই প্রতিফলন।’ সঙ্গে যোগ করেন, ‘এই দলের মেজাজ আরও পাল্টে গেছে জেসুস আসার পর থেকে। নিজে যেমন গোল করে যাচ্ছে, তেমনই খেলার মানকে বেঁধে দিয়েছে উচ্চতায়। সে জায়গা থেকে আমাদের পিছিয়ে আসার কোনও উপায় নেই। এই ছন্দটাই বাকি ইপিএলেও ধরে রাখতে হবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live