পাকিস্তানকে ঘায়েল করার সব কিছু জানা আছে বাংলাদেশের
পাকিস্তানের ব্যাটাররা স্পিনারদের বিপক্ষে ভালো খেললেও তাদেরকে স্পিন দিয়েই ঘায়েল করতে চায় বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এটি নিশ্চিত করেছেন রুমানা আহমেদ। তাদেরকে হারাতে স্পিনারাই যথেষ্ঠ বলে মনে করেন তিনি।
এ প্রসঙ্গে রুমানা বলেন, ‘আসলে এটা না। আমি যেটা বলব জানি ওরা স্পিন বল ভালো খেলে। কিন্তু স্পিন দিয়েই তো ওদের বরাবর অ্যাটাক করেছি। আমাদের স্পিনাররা আগে যেটা করতো, এর চেয়ে বেশি ভালো করছে। আমরা দেখেছি যে ম্যাচগুলো খেলেছি, স্পিনাররা বেস্ট এফোর্টা দিয়ে আসছে। এখানেও পাকিস্তানকে হারাতে আমাদের স্পিন এনাফ।’
নারী এশিয়া কাপের শুরুর দিন থেকেই দাপট দেখাচ্ছেন স্পিনাররা। টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচের ৩২ উইকেটের মাঝে ২৯টিই নিয়েছেন স্পিনাররা। যেখানে পেসাররা নিতে পেরেছেন মাত্র ৩ উইকেট। দলগুলোও নির্ভর করছে তাদের ওপর। কন্ডিশনের কারণেই এমন হচ্ছে বলে জানান রুমানা।
তিনি বলেন, ‘উইকেট, কন্ডিশনের জন্যই মনে হবে এটা। কারণ দক্ষিণ আফ্রিকায়, নিউজিল্যান্ডে আমাদের পেসাররা ভালো করেছে। এখানে দেখা যাচ্ছে স্পিনাররা বরাবরই ভালো করে, ছেলে বা মেয়ে দুই দলেই। বিশ্বে আমরা যাকে সেরা বোলার মনে করি সালমা আপু যে স্পেলটা করে, অসাধারণ।’
স্পিনেই নিজেদের শক্তির জায়গা বলে মনে করছেন এই অলরাউন্ডার। রুমানা বলেন, ‘স্পিনের ওপরই বরাবর ভরসা করি আমরা। কিছুই করার নেই এটা তো হতে পারে না। পেস-স্পিন দুটোই মিলিয়েই দল। কিন্তু স্পিনে আমরা স্ট্রং জোন মনে করি।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live