বাবর-রিজওয়ান টি২০ তে যোগ্যই নয়
ইংল্যান্ডের বিপক্ষে সাত ম্যাচের টি-২০ সিরিজের ষষ্ঠ ম্যাচ বাজেভাবে হারার পরে এই সমালোচনা করেন আকরাম। উদাহরন হিসেবে বলেছেন ইংলিশ ব্যাটার বেন ডাকেটের নাম। বলেছেন, “ডাকেটকে দেখুন, পাকিস্তানের একজন বোলারকেও পাত্তা দেয়নি; বিশেষ করে স্পিনারদের”
মাঠের চার দিকে পাকিস্তানি ব্যাটারদের শট খেলার অদক্ষতাকে সামনে নিয়ে আসতেই, পাকিস্তান-ইংল্যান্ড ষষ্ঠ টি-টোয়েন্টিতে খেলা বেন ডাকেটের ইনিংসটার কথা বলেছেন ওয়াসিম আকরাম। তার মন্তব্য “যদি আমি পাকিস্তানের এই দলটার বিপক্ষে খেলতাম, তাহলে আগে থেকেই বুঝতাম ব্যাটাররা কি ধরনের শট, কোন দিকে খেলবে। মাঠের চারদিকে শট খেলার যথেষ্ট সামর্থ্য ওদের নেই, এমনকি চেষ্টাটাও দেখা যায় না; তারা ৩৬০ ডিগ্রি খেলতে না পারুক, অর্ধেক তো পারবে!”
টিভি অনুষ্ঠানে মোহাম্মদ ইউসুফকে আকরামের প্রশ্ন, “তোমরা কি মাঠের সবদিকে, সবরকম শট খেলার প্র্যাকটিস ব্যাটারদের করাও? যদি করাও, ওরা তাহলে পারে না কেন?”
দ্রুত গতির বাউন্সার সামলানোর মতো “ডাক করে” ইউসুফ উত্তর দিয়েছেন, “আমি সর্ব্বোচ্চ চেষ্টা করছি। এই ব্যাপারে সাকলায়েন ভাইয়ের (সাকলায়েন মুশতাক, পাকিস্তানের হেড কোচ) সাথে আলোচনাও করেছি। যখন ওরা ব্যাট করে, বিশেষ করে স্পিনারদের বিপক্ষে; তখন আমি ঠিক পেছনেই দাঁড়িয়ে থাকি, ভিন্ন ভিন্ন বলের আলাদা আলাদা শট খেলার পরামর্শ দেই”
পাকিস্তানের ব্যাটিং কোচের ব্যাখ্যা যে ওয়াসিম আকরামের পছন্দ হয়নি, সেতো মন্তব্যেই স্পষ্ট। নইলে কি আর মাঠের চারদিকে বাবর-রিজওয়ানদের শট খেলার সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলতেন?
সাত ম্যাচের সিরিজে এখন ৩-৩ সমতা, লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শেষ ম্যাচ রবিবার, বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন