গোল বন্যায় চ্যাম্পিয়নস লিগে নতুন রেকর্ড বায়ার্নের
এতে 'সি' গ্রুপে শীর্ষস্থান দখলের সঙ্গে চ্যাম্পিয়নস লিগে নতুন এক রেকর্ডও গড়েছে জার্মান ক্লাবটি। এখন এই টুর্নামেন্টে গ্রুপপর্বে টানা ৩১ ম্যাচ অপরাজিত বায়ার্ন। তারা পেছনে ফেলেছে রিয়াল মাদ্রিদের রেকর্ড।
করোনার কারণে থমাস মুলার আর জসুয়া কিমিচকে না পেলেও চেক ক্লাবের বিপক্ষে দাপট দেখিয়েই খেলেছে বায়ার্ন। ম্যাচে ৭১ ভাগ বল দখলে রেখে মোট ২১টি শট নেয় তারা, যার ১৩টিই ছিল লক্ষ্যে। অন্যদিকে ১০ শটের ৩টি লক্ষ্যে রাখতে পারে প্লাজেন।
ম্যাচের সপ্তম মিনিটেই লেরয় সানের গোলে এগিয়ে যায় বায়ার্ন। ৬ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন সার্জে জিনাব্রি। ২১ মিনিটে ৩-০ করেন সাদিও মানে।
এর চার মিনিট পর জামাল মুসিয়ালা গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে পারেনি। নাহলে বিরতির আগেই এক হালি গোল পেয়ে যেতো স্বাগতিকরা।
তবে দাপট ধরে রেখে দ্বিতীয়ার্ধে ৯ মিনিটের মধ্যে আরও দুই গোল করে বড় জয় নিশ্চিত করে ফেলে বুন্দেসলিগার ক্লাবটি। ৫০তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন সানে। ৫৯ মিনিটে ৫-০ করেন বদলি খেলোয়াড় চিওপো মতিং। ৩ ম্যাচের ৩টিই জিতে ৯ পয়েন্ট নিয়ে 'সি' গ্রুপের শীর্ষে বায়ার্ন মিউনিখ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live