সর্বোচ্চ ২০০, লজ্জার বিশ্বরেকর্ড গড়ল ভারত
খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ অক্টোবর ০৫ ১৫:২৪:০৩
প্রথম টি-টোয়েন্টিতে নিজেরা রেকর্ড গড়লেও ২০০ এর বেশি রানও খরচ করেছিল ভারত৷ তৃতীয় টি-টোয়েন্টিতেও ভারতের বিপক্ষে ২২৭ রান করে দক্ষিণ আফ্রিকা।
এতেই সর্বোচ্চ ২০০ এর বেশি রান হজম করার লজ্জার রেকর্ড গড়েছে ভারত। ২০২২ সালে মোট ৬ বার মেন ইন ব্লুদের বিপক্ষে ২০০ বা ততোধিক রান করেছে প্রতিপক্ষ দল। যা বিশ্বরেকর্ড। ক্রিকেট বিশ্বে এ ইতিহাস আর নেই।
এর আগে এ লজ্জার রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের। ২০১৮ সালে মোট ৪বার তাদের বিপক্ষে ২০০ বা ততোধিক রান করে প্রতিপক্ষ দল। আর ২০২১ সালে সমান ৪বার প্রতিপক্ষের বিপক্ষে ২০০ এর বেশি রান হজম করে মেন ইন গ্রিনরা।