প্রথম ওয়ানডের জন্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শক্তিশালী একাদশ ঘোষণা করলো ভারত
আর সেই দলের নেতৃত্বে রয়েছেন শিখর ধাওয়ান। আসলে চলতি মাসেই অস্ট্রেলিয়ার মাটিতে বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের আসর। আর সেটাকে মাথায় রেখেই প্রথম সারির তারকাদের বিশ্রাম দেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকার ক্ষেত্রে অবশ্য বিষয়টা সমান নয়। তারা এই সিরিজকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। সামনের বছর অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। আর সেই আসরকে মাথায় রেখে যতটা সম্ভব একদিনের ক্রিকেটের পয়েন্ট তুলে নিতে চাইছে। সব মিলিয়ে দুই দলের লড়াইটা জমবে বলেই মনে করছেন সমর্থকরা।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে লখনউয়ে। বরাবরই এই মাঠের পিচ ভারসাম্যপূর্ণ। ব্যাট-বলের মধ্যে সমান লড়াই হবে, এটাই প্রত্যাশিত। তবে এটাও ঠিক যে এই পিচ স্পিনারদের জন্য সহায়ক এবং সেখান থেকে বাড়তি স্পিন আদায় করে নেওয়া যেতে পারে। ম্যাচের সময়ে তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা রয়েছে, আদ্রতা থাকবে ১০০ শতাংশ। খেলা চলাকালীন বৃষ্টি হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। ম্যাচের সময় ১৪ কিমি প্রতি ঘন্টা বেগে হাওয়া বইবে।
ওয়ানডে ক্রিকেটে এই ভারত বনাম দক্ষিণ আফ্রিকার লড়াইয়ে বিপক্ষ দলের থেকে কিছুটা হলেও এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা দল। মাঠে নামার আগে এই দুই দলের মধ্যে প্রচুর ম্যাচ খেলা হয়ে গিয়েছে। এর আগে মোট ৮৭ বার মুখোমুখি লড়াইয়ে অবতীর্ণ হয়েছে এই দুই দেশ। এর মধ্যে মোট ৪৯টি ম্যাচই জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা দল। ৩৫বার জিতেছে টিম ইন্ডিয়া। ৩টি ম্যাচের কোন ফলাফল হয়নি।
ভারতের সম্ভাব্য সেরা একাদশশিখর ধাওয়ান (C), শুভমান গিল, শ্রেয়াস আইয়ার, ইশান কিষাণ, সঞ্জু স্যামসন (WK), রাহুল ত্রিপাঠি, শাহবাজ আহমেদ, দীপক চাহার, আভেশ খান, রবি বিষ্ণোই, মহম্মদ সিরাজ
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে