ওপেনিংয়ে মিরাজ
গত কয়েক মাসে বাংলাদেশ টি-টোয়েন্টি দলে বেশ কয়েকজন নিয়মিত ওপেনারকে দিয়ে পরীক্ষা-নিরীক্ষার পরও কেউই স্থায়ী হতে পারেননি। ওপেনিং সমস্যা সমাধানে টিম ম্যানেজমেন্ট এবার ভিন্ন পথে হাঁটছে। স্পিন বোলিং অলরাউন্ডার মিরাজকে দিয়ে এই সমস্যা সমাধানের চেষ্টা করছে তারা।
যেখানে বাকিদের তুলনায় সফলই বটে মিরাজ। টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে ইনিংস ওপেন করতে নেমে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ এক ইনিংস খেলেছিলেন মিরাজ। এরপর আরব আমিরাত সফরেও ইতিবাচক ব্যাটিং করেছেন। তবে এই কয়েক ম্যাচ দেখেই তাকে স্থায়ী হিসেবে ধরে নেয়ার সুযোগ নেই।
মিরাজ বলেন,' অনুশীলন যখনই করছি, আমাকে সবাই সাপোর্ট করছে এবং আমার ওপর সবাই অনেক বিশ্বাস রাখছে। আমি নিজেও অনেক আত্মবিশ্বাসী। এখন শুধু মাঠে ভালো ক্রিকেট খেলার অপেক্ষায়।'
ইনিংসের শুরুতে নতুন বলে তুলনামূলক বেশি সুইং পায় বোলাররা। তাই এই সময়ে ব্যাটিং করা কিছুটা হলেও কঠিন কাজ। তবে নতুন বলের বিপক্ষে ব্যাটিং করাটা উপভোগ করছেন মিরাজ। তাছাড়া টিম ম্যানেজমেন্টের যে সহযোগীতা পাচ্ছেন, তা অনুপ্রাণিত করছে এই অলরাউন্ডারকে।
মিরাজ বলেন, 'যেহেতু আমি ওপেনিংয়ে একটা সুযোগ পেয়েছি, চেষ্টা করছি ভালো ক্রিকেট খেলার জন্য এবং আমি উপভোগ করছি। সবাই আমাকে সাপোর্ট করছে, এই জিনিসটা ভালো লাগছে।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা