ভোজ্যতেল নিয়ে নতুন সিদ্ধান্ত
এতে জানানো হয়, পরিশোধিত-অপরিশোধিত সয়াবিন ও পাম তেলে ভ্যাট হার মওকুফ সুবিধার সময় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। ১ অক্টোবর থেকেই তা কার্যকর বলে গণ্য হবে।
ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে ও বাণিজ্য মন্ত্রণালয়ের সুপারিশে এনবিআর থেকে এ সিদ্ধান্ত নেওয়া হলো।
এর আগে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে গত মার্চ থেকে বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়। যার প্রভাব পড়ে দেশের বাজারে। এরপর দাম নিয়ন্ত্রণে সয়াবিন ও পাম তেলে ভ্যাট হার মওকুফের সিদ্ধান্ত নেয় সরকার। যার মেয়াদ ৩০ সেপ্টেম্বর শেষ হয়েছে। মেয়াদ শেষ হওয়ায় ফের ৩১ ডিসেম্বর পর্যন্ত এই সুবিধা বাড়ানো হলো।
এর মধ্যে উৎপাদন পর্যায়ে সয়াবিন ও পাম তেলে ১৫ শতাংশ এবং ব্যবসা পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট মওকুফ করা হয়। আর আমদানি পর্যায়ে ১৫ শতাংশ ভ্যাট কমিয়ে ৫ শতাংশ করা হয়।
এদিকে গত সোমবার (৩ অক্টোবর) বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৪ টাকা কমানো হয়। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করা হয় ১৭৮ টাকা, যা আগে ছিল ১৯২ টাকা। আর খোলা সয়াবিনের দাম কমানো হয় ১৭ টাকা।
এছাড়া পাম তেলের দাম প্রতি লিটারে ৮ টাকা কমে। নতুন দাম অনুযায়ী পাম সুপার খোলা তেল প্রতি লিটার সর্বোচ্চ খুচরা মূল্য হবে ১২৫ টাকা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা