ম্যাচ হেরে সরাসরি যে বিষয়টাকে দায়ি করলেন অধিনায়ক সোহান
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে আগে ব্যাট করে ১৬৭ রানের সংগ্রহ দাঁড় করেছিল পাকিস্তান। জবাবে ১৪৬ রানের বেশি হয়নি বাংলাদেশের স্কোর। তিন নম্বরে নেমে লিটন দাস (২৬ বলে ৩৫) ও শেষ দিকে নামা ইয়াসির আলি রাব্বি (২১ বলে ৪২*) চেষ্টা করেছিলেন।
কিন্তু বাকি ব্যাটারদের ব্যর্থতায় লক্ষ্য থেকে ২১ রান দূরেই থেমে গেছে বাংলাদেশ। ইনিংসের ১২ ওভার পর্যন্তও ভালোভাবেই লক্ষ্যে ছিল টাইগাররা। কিন্তু তিন ওভারের ব্যবধানে লিটন, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন ও নুরুল সোহান আউট হলে চাপে পড়ে যায় বাংলাদেশ।
সেখান থেকে আর ঘুরে সম্ভব হয়নি। যেখানে একপর্যায়ে ৮ ওভারে ৮ উইকেট হাতে রেখেছে প্রয়োজন ছিল ৮৪ রান। সেখানে শেষ ৪ ওভারে ৪ উইকেট হাতে নিয়ে বাকি থাকে ৬৪ রান। অর্থাৎ ৪ ওভারে মাত্র ২০ রান তুলতেই ৪ উইকেট হারায় সোহানের দল।
ইনিংসের মাঝের ওই সময়টাই হারের কারণ হিসেবে উল্লেখ করেছেন অধিনায়ক, ‘ম্যাচ হারায় হতাশ। উইকেট ভালো ছিল। তবে আমাদের বোলাররা ভালো বোলিং করেছে। কিছু জায়গায় কাজ করতে হবে। ব্যাটিংয়ে আমরা মাঝের ওভারগুলোতে কিছু উইকেট হারিয়ে ফেলেছি। সেখানেই আমরা ম্যাচ হেরে গিয়েছি।’
ব্যাটিংয়ে লিটন-রাব্বির আগে বোলিংয়ে দারুণ ছিলেন তাসকিন আহমেদ। দুর্দান্ত গতি ও নিয়ন্ত্রিত লাইন-লেন্থে ৪ ওভারে মাত্র ২৫ রান খরচায় ২ উইকেট নিয়েছেন এ ডানহাতি পেসার। ম্যাচে পারফর্ম করা এ তিন ক্রিকেটারকে কৃতিত্ব দিতেও ভোলেননি সোহান।
তিনি বলেছেন, ‘লিটন ও রাব্বি ভালো ব্যাটিং করেছে। তাসকিন খুব ভালো বোলিং করেছে। যখন আমাদের খুব প্রয়োজন ছিল সে তিনটি (আসলে দুইটি) উইকেট নিয়েছে। পরের ম্যাচ ও বিশ্বকাপের জন্য আমাদের কিছু জায়গায় উন্নতি করতে হবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা