ম্যাচ হারার আসল কারণ ফাঁস করলেন অধিনায়ক সোহান
এদিন টস জিতে বোলিংয়ে নেমে পাকিস্তানকে ১৬৭ রানে আঁটকে দিয়ে ভালো কিছুরই ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশ। যদিও ব্যাটারদের ব্যর্থতায় হারতে হয়েছে এই ম্যাচে। লিটন দাসের ৩৫, আফিফ হোসেনের ২৫ রান ছাড়া টপ অর্ডার আর মিডল অর্ডারে দলের হাল ধরতে পারেননি কেউই।
শেষের দিকে একাই বাংলাদেশের ইনিংস টেনেছেন ইয়াসির আলী রাব্বি। তিনি শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ২১ বলে ৪২ রান। বাকিদের ব্যাটিং ছিল যাচ্ছেতাই। এমন পারফরম্যান্সের পর সোহান জানিয়েছেন, দ্রুত ৪ উইকেট পড়ে যাওয়াই কাল হয়েছে তাদের।
এ প্রসঙ্গে লিটন বলেন, 'দ্রুত দুটি উইকেটের পর লিটন আর আফিফ একটি জুটি গড়েছিল। আমার কাছে মনে হয়েছে উইকেটটা ভালো ছিল। তিন চার ওভারের মধ্যে আমরা চারটা উইকেট হারিয়েছি। আমার মনে হয় ম্যাচের পার্থক্যটা এখানেই হয়ে গেছে। এখানে যদি আমরা আরেকটু ভালো করতে পারতাম তাহলে হয়তো গল্পটা ভিন্ন হতো।'
বাংলাদেশের বোলারদের মধ্যে তাসকিন আহমেদ ২৫ রানে ২ উইকেট পেয়েছেন। মেহেদী হাসান মিরাজ নিয়েছেন ১৩ রানে এক উইকেট। তাদের মধ্যে হতাশ করেছেন অভিজ্ঞ মুস্তাফিজুর রহমান আর হাসান মাহমুদ। মুস্তাফিজ ৪ ওভারে ৪৮ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। আর হাসান ৪২ রান দিয়ে নিয়েছেন এক উইকেট। সোহান মনে করেন বোলিংয়ে উন্নতির জায়গা রয়েছে।
আমাদের পেস বোলাররা কঠোর পরিশ্রম করছে। কিছু কিছু জায়গায় উন্নতির চেষ্টা করছে। সব মিলিয়ে ভালো বোলিংয়ের চেষ্টা করছে। কিছু জায়গায় অবশ্যই উন্নতির চেষ্টা করছে। যেমন উইকেট ছিল আমার কাছে মনে হয়েছে আমাদের বোলাররা চেষ্টা করেছে ভালো করার। উন্নতির জায়গা অবশ্যই আছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা