ব্রেকিং নিউজ: বাংলাদেশের হয়ে খেলতে আসছেন হামজা চৌধুরী
ইপিএলে লেস্টার সিটির হয়ে খেলা এই ফুটবলারের এমন চাওয়ায় বেশ আশা দেখছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে সাতটি ম্যাচ খেলা হামজাকে দলে পেতে ইতোমধ্যে তার ক্লাব লেস্টারকে চিঠি পাঠিয়েছে বাফুফে। যদিও এই মুহূর্তে লেস্টার নয় ধারে ওয়াটফোর্ডের হয়ে খেলছেন হামজা।
তবে এই ফুটবলারকে দলে ভেড়ানোর বিষয়ে গণমাধ্যমে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘আমরা হামজা চৌধুরীকে পেতে তার ক্লাবের রীতি মেনে লেস্টারকে চিঠি দিয়েছি। ইংলিশ লিগের নিয়মানুযায়ী কোনো ফুটবলারের সঙ্গে কথা বলতে হলে তার ক্লাবের সঙ্গে যোগাযোগ করতে হয়। সে জন্য যদি দেরি হয়।’
এদিকে হামজার বর্তমান ক্লাব ওয়াটফোর্ডের কোচ রব এডওয়ার্ডস মনে করছেন, এই ফুটবলার যদি বাংলাদেশের হয়ে খেলেন তবে সেটা এই দেশের উঠতি ফুটবলারদের জন্য সুখবর হবে। তরুণরা অনেক কিছু শিখতে পারবে হামজা থেকে।
ওয়াটফোর্ডের ভাষ্যে, ‘আমি মনে করি হামজা যে আগ্রহ (বাংলাদেশের হয়ে খেলা) প্রকাশ করেছে, সেটি হলে খুব ভালো হবে। সে বাংলাদেশের ফুটবলের আলোক বর্তিকা হতে পারে। এছাড়াও ওর কাছ থেকে অন্যরা অনুপ্রাণিত হবে, শিখতেও পারবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা