এশিয়া কাপ: শেষ হলো বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
ভারতের বিপক্ষে ৫৯ রানের হার দেখে মাঠ ছাড়ে নিগার সুলতানা জ্যোতির দল। এদিন টসে জিতে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৫৯ রানের স্কোর দাঁড় করায় ভারত। এই রান তাড়া করতে হলে রেকর্ড গড়তে হতো টাইগ্রেসদের। তবে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১০০ রানের বেশি করতে পারেনি।
বাংলাদেশের ব্যাটারদের মধ্যে অধিনায়ক জ্যোতি ছাড়া সবাই ১০০ এর কম স্ট্রাইক রেটে রান তুলতে পেরেছে। ওভারপ্রতি আট করে লাগা ম্যাচে যে ইনিংসগুলো হতাশার। টাইগ্রেসদের পক্ষে দুই ওপেনারই বিশ রানের কোটা পেরিয়েছিলেন।
এরমধ্যে ফারজানা ৩০ রান করতে খেলছেন ৪০ বল। অন্যদিকে মুর্শিদার ২১ রান আসে ২৫ বলে। এছাড়া রুমানা রানের খাতা খোলার আগেই বিদায় নেন। রিতু ৪ রান করতে খেলেন পাক্কা ১২ বল। একমাত্র জ্যোতি ২৯ বলে ৩৬ রান করেন।
এর আগে ব্যাট করতে নেমে ভারতের দুই ওপেনার ব্যাট হাতে ঝড় তোলেন। শেফালি ভার্মা ৪৪ বলে ৫ চার ও ২ ছয়ে করেন ৫৫ রান। এছাড়াও অধিনায়ক স্মৃতি মান্দানার ব্যাট থেকে আসে ৪৭ রান। তিনে নেমে জেমিমাহ রদ্রিগেজ ২৪ বলে করেন ঝড়ো ৩৫ রান। টাইগ্রেসদের পক্ষে রুমানা ২৭ রানের বিনিময়ে ৩ উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত নারী দল- ১৫৯/৫ (২০ ওভার) শেফালি ৫৫, স্মৃতি ৪৭, জেমিমাহ ৩৫*; রুমানা ৩/২৭)
বাংলাদেশ নারী দল- ১০০/৭ (২০ ওভার) (জ্যোতি ৩৬, ফারজানা ৩০, মুর্শিদা ২১; শেফালি ২/১০, দীপ্তি ২/১৩)
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা