৭ নম্বরে ব্যাটিং করার কারণ ব্যাখ্যা করলেন সাকিব
ম্যাচ শেষে সাত নম্বরে ব্যাটিংয়ের ব্যাখ্যা দিয়েছেন সাকিব আল হাসান। তিনি জানিয়েছেন, মাঝের ওভারগুলোতে দারুণ বোলিং করছিলেন নিউজিল্যান্ডের দুই স্পিনার মিচেল ব্রেসওয়েল ও ইস সোধি। সেই সঙ্গে ডানহাতি ও বাঁহাতি কম্বিনেশনের জন্য নিজের পছন্দের পজিশনে ব্যাটিং করেননি সাকিব।
এ প্রসঙ্গে সাকিব বলেন, 'আমি উপরে ব্যাট করতে পারতাম কিন্তু তাদের দুজন স্পিনার বোলিং করছিল এবং আমাদের বাহাতি-ডানহাতি কম্বিনেশন ধরে রাখার দরকার ছিল। ব্যাটিং এমন একটি জায়গা যেখানে আমাদের উন্নতির সুযোগ রয়েছে এবং এই জায়গাটা নিয়ে কাজ করতে হবে।'
টানা দুই ম্যাচ হেরে চাঙ্গা থাকা কঠিন বলে মনে করেন সাকিব। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী দুই ম্যাচে খেলা কঠিন হবে বলে মনে করেন তিনি। টাইগার অধিনায়কের ভাষ্য, 'যখন আপনি দুই ম্যাচ হেরে যাবেন চাঙ্গা থাকা কঠিন। কিন্তু বিশ্বকাপ সামনে। সামনের দুই ম্যাচ আমাদের জন্য কঠিন হতে চলেছে।'
এই ম্যাচে একাদশে জায়গা পাননি সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ। ওপেনিংয়ে মিরাজের সঙ্গে নেমেছিলেন নাজমুল হোসেন শান্ত। ১২ রানে ওপেনিং জুটি ভাঙলেও দ্বিতীয় উইকেটে ৪১ রান যোগ করেন লিটন দাস ও শান্ত। সাকিব মনে করেন ভালো শুরু পেলেও তারা সেটা ধরে রাখতে পারেননি বলেই ম্যাচ ফসকে গেছে।
তিনি বলেন, 'হ্যা এই উইকেটে নিউজিল্যান্ডের স্পিনাররা ভালো বল করেছে। আমরা ভালো শুরু করেছিলাম কিন্তু তাদের মানসম্পন্ন স্পিনারদের সামলাতে পারিনি এবং আমরা কোনো মোমেন্টামই পাইনি। আমাদের উপরের তিন ব্যাটারকে পারফর্ম ক্রুতে হপবে এবং ১৫-১৬ ওভার পর্যন্ত ব্যাট করতে হবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা