সেঞ্চুরি, সেঞ্চুরি, সেঞ্চুরি, ইতিহাস গড়লেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের ফাস্ট বোলার জাহানারা আলম
নারী এশিয়া কাপে নিজেদের পঞ্চম ম্যাচে সোমবার সকালে মুখোমুখি হয় বাংলাদেশ-শ্রীলঙ্কা। সকাল থেকেই মেঘলা আবহাওয়া বিরাজ করছিল সিলেটে। এমন দিনে নিগার সুলতানা জ্যোতির টস ভাগ্য যেন সোনায় সোহাগা। ফিল্ডিং নিতে ভুল করেননি বাংলাদেশ অধিনায়ক।
আর দ্বিতীয় ওভারেই পথের কাঁটা আতাপাত্তুকে সরিয়ে দেন জাহানারা। এর আগের তিন ম্যাচে সুযোগ না পাওয়া এই পেসার দুর্দান্ত শুরু এনে দেন। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে জাহানারার ১০০ উইকেট পূর্ণ হলো। ৭৩ টি-টোয়েন্টি ম্যাচে জাহানারার উইকেট ৫৬টি। আর ৪৭ ওয়ানডেতে উইকেট ৪৪টি।
টি-টোয়েন্টিতে ওভার প্রতি ৫.৩৮ রান দিয়ে এই উইকেটগুলো নেন জাহানারা। সেরা বোলিং ২৮ রানে ৫ উইকেট। আর ওয়ানডেতে ওভার প্রতি খরচ করেন ৪.১৬ রান। ১৮ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ওয়ানডের সেরা বোলিং করেন জাহানারা।
জাহানারা বাংলাদেশের প্রথম পেসার হিসেবে উইকেটের সেঞ্চুরি করলেন। তার আগে সালমা খাতুন, রুমানা আহমেদ ও নাহিদা আক্তার আন্তর্জাতিক ক্রিকেটে শত উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন, তারা প্রত্যেকে স্পিনার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা