১২ বল থেকে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন আরও, দেখেনিন সর্বশেষ স্কোর
টস হেরে ব্যাটিং করতে নামা শ্রীলঙ্কাকে শুরুতেই চেপে ধরে বাংলাদেশ। উইকেট থেকে বাড়তি সুইং পেয়ে তা কাজে লাগিয়েছেন জাহানারা আলম। নিজের দ্বিতীয় ওভারে চামারি আতাপাত্তুকে নিয়ে রীতিমতো ইনসুইংয়ের খেলায় মেতেছিলেন ডানহাতি এই পেসার। ফুলার লেংথ ডেলিভারিতে দুর্দান্ত এক ইনসুইংয়ে আতাপাত্তুকে বোল্ড করেন জাহানারা। বল ও ব্যাটের মাঝে খানিকটা গ্যাপ থাকায় ১ রানে ফিরে যেতে হয় লঙ্কান অধিনায়ককে।
এরপর অবশ্য অনুষ্কা সাঞ্জাওয়ানিকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন হার্ষিতা সামারাবিক্রমা। পাওয়ার প্লের পর তাদের দুজনের জুটি ভাঙেন সানজিদা আকতার মেঘলা। বাঁহাতি এই স্পিনারের অফ স্টাম্পের বাইরের শর্ট লেংথ ডেলিভারিতে কাট করতে গিয়ে উইকেটকিপার জ্যোতির গ্লাভসে ক্যাচ দেন হার্ষিতা। দারুণ ছন্দে থাকা হার্ষিতা এদিন ফিরেছেন ৩১ বলে ১৮ রানের ইনিংস খেলে।
পরের ওভারে বোলিংয়ে এসে প্রথম বলেই উইকেট নেন রুমানা। ডানহাতি এই লেগ স্পিনারের নিচু হওয়া বলে মিড উইকেটে থাকা মুর্শিদার হাতে ক্যাচ দিয়ে আউট হন ৮ রান করা অনুষ্কা। বাংলাদেশের আঁটসাঁট বোলিংয়ে প্রথম ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৬ রান তোলে শ্রীলঙ্কা। চারে নামা হাসিনি পেরেরাকে জ্বলে উঠতে দেননি ফাহিমা খাতুন।
ডানহাতি এই লেগ স্পিনারের টসড আপ ডেলিভারিতে ডাউন দ্য উইকেটে এসে উড়িয়ে মারতে গিয়ে ডিপ মিড উইকেটে থাকা সোবহানা মোস্তারির হাতে ক্যাচ দেন হাসিনি। বাঁহাতি এই ব্যাটার এদিন আউট হয়েছেন ১১ রানে। অন্য প্রান্তে অবশ্য একাই লড়ছিলেন নিলাক্ষী ডি সিলভা। তাকে সঙ্গ দেয়ার চেষ্টা করলেও ইনিংস বড় করতে পারেননি কাভিশা দিলহারি।
রুমানার বলে উড়িয়ে মারতে গিয়ে ১১ রানে আউট হয়েছেন তিনি। সকাল থেকেই গুমোট হয়ে ছিল সিলেটের আকাশ। পুরো ম্যাচ জুড়ে মেঘলা আকাশ থাকলেও বৃষ্টি হানা দেয় ইনিংসের ১১ বল বাকি থাকতে। প্রায় ঘণ্টা দেড়েক পর খেলা শুরু হলে সরাসরি ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ৮৩ রান করা শ্রীলঙ্কার হয়ে সবচেয়ে
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ নারী দল- ২৭/২ ( ৫ ওভার)
জয়ের জন্য ১২ বলে ১৪ রান প্রয়োজন:
শ্রীলঙ্কা নারী দল- ৮৩/৫ (১৮.১ ওভার) (নিলাক্ষী ২৮*, হার্ষিতা ১৮)
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দেশের যেসব এলাকায়
- আজকের খেলার সময়সূচি: রিয়াল বনাম বায়ার্ন
- ড্র করলেই ইতিহাস! বাংলাদেশের সামনে বিশ্বকাপ খেলার সুযোগ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬)
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- বিসিবিতে বড় ধামাকা: তামিম ইকবালকে নতুন সভাপতি ঘোষণা
- এডহক কমিটিতে থাকা কি নির্বাচনে অংশ নিতে পারবে?
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো
- মাদ্রিদ বধের ছকে বায়ার্ন: খেলবেন কি হ্যারি কেইন?
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৭ এপ্রিল ২০২৬)
- অন্য দেশে জন্মেও যারা বিশ্বকাপ জেতালেন: অজানা ইতিহাস
- নতুন এডহক কমিটির প্রথম সভা আজকেই