ভারতের কাছে উড়ে গেল থাইল্যান্ড, সেমিফাইনালের আশা ঠিকে রইলো বাংলাদেশের
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে জয়ের জন্য ৩৮ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১৭ রানে প্রথম উইকেট হারায় ভারত। নাত্যয়া বোচাথামের লেংথ বলে অ্যাক্রোস দ্য লাইন খেলতে গিয়ে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরেন ৮ রান করা শেফালি ভার্মা।
ডানহাতি এই ওপেনার ফেরার পর তিনে নামেন পূজা ভাস্তকার। তাকে সঙ্গে নিয়ে ম্যাচ শেষ করেন সাবহেনিনি মেঘনা। ডানহাতি এই ব্যাটার শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ১৮ বলে ২০ রানের ইনিংস খেলে। তিনে নামা পূজা অপরাজিত ছিলেন ১২ রানে।
এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় থাইল্যান্ডের মেয়েরা। ইনিংসের তৃতীয় ওভারে এসে আউট হন নাথাকান চানথাম। দারুণ ছন্দে থাকা ডানহাতি এই ব্যাটার এদিন ফিরেছেন ৬ রানে। এরপর দ্রুতই আউট হয়েছেন নারুমোল চাইওয়াই এবং সাথিরাং।
থিতু হতে পারেননি টিপোস ও ফান্নিতা মায়া। এরপর আর কোন ব্যাটার দাঁড়াতে না পারায় শেষ পর্যন্ত ৩৭ রানে অল আউট হয় থাইল্যান্ড। ভারতের হয়ে তিনটি উইকেট নিয়েছেন স্নেহ। এ ছাড়া দুটি করে উইকেট নিয়েছেন দীপ্তি ও রাজশ্রী।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা